অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নন জুডিসিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির কারখানায় অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ সময় কয়েক কোটি টাকার নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে। এ ঘটনায় কারখানার দুজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় মৌচাক বাসস্ট্যান্ড সংলগ্ন পঁচা সাবান কারখানার সামনে এমদাদ হাজির বাড়িতে গড়ে ওঠা কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আব্দুল বারিক।

গ্রেপ্তাররা হলেন ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইনতাজমোল্লা ডাঙ্গী গ্রামের মো. আলমাছ খানের ছেলে মিণ্টু খান (৩৫) ও একই জেলার বোয়ালমারী থানার রূপশাত গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. মুন্না ইসলাম মিকাইল (২১)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, মৌচাক এলাকায় এমদাদ হাজির দ্বিতীয় তলা বাড়ির নিচ তলায় মো. সাইফুল ইসলামের ছেলে মো. সবুজ মোতাহার নামে এক ব্যক্তি একটি ছাপা কারখানা গড়ে তুলে। কারখানাটিতে নকল নন জুডিসিয়াল স্ট্যাম্প ও রেভিনিউ স্ট্যাম্প তৈরি করা হচ্ছে। গোপন সূত্রে প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আরও পড়ুন  আগামীকাল নরসিংদী আসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া!

অভিযানে কারখানা থেকে ৫০ ও ১০০ টাকা দামের নন জুডিশিয়াল এবং ৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত আনুমানিক কয়েক কোটি টাকা দামের রেভিনিউ নকল স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির কাগজ জব্দ করা হয়। কারখানার কর্মরত দুজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানা মালিক ও গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০