অনলাইন ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্যারিস্টার তৌফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী মো. সানাউল্লাহ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। ফরম সংগ্রহের সময় সানাউল্লাহর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ফরম সংগ্রহের কথাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, তৌফিকুর রহমানকে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মনোনয়নপত্র দেওয়া হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, তৌফিকুর রহমান নামে যুবলীগের এক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে শুনেছি। তবে ওনার বিরুদ্ধে রায়পুরা থানায় কোনো মামলা নেই। অন্য থানায় মামলা আছে কিনা চেক করে পরে জানাতে হবে।

ব্যারিস্টার তৌফিকুর রাহমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটি সদস্য হয়েছেন- বঙ্গবন্ধুর সেজ বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি। তিনি বরিশাল-১ আসনোর সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ তার মামা।

উল্লেখ্য, ব্যারিস্টার তৌফিকুর রাহমান কবি শামসুর রহমানের ভাই ব্যারিস্টার তোফায়েলুর রাহমানের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নরসিংদী জেলা আইনজীবী পরিষদের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। এর আগেও জাতীয় নির্বাচনে নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মনোনায়ানপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার তৌফিকুর রাহমান।

Facebook Comments Box
আরও পড়ুন  শহীদ পরিবারদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন জামায়াত প্রার্থী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০