অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ৪:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনোনয়নপত্র জমা দিলেন বাবর, স্বতন্ত্র প্রার্থী হলেন স্ত্রী তাহমিনা

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমানের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন নেত্রকোনা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে তার মনোনয়নপত্রটি জমা দেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।

নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই আসনে স্বামী ও স্ত্রী উভয়ই লড়ছেন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়ে তাহমিনা জামান উল্লেখযোগ্য পরিমাণ ভোট পেয়েছিলেন।

আরও পড়ুন  সেই পরিচালকের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা, বিসিবির আশ্বাসেও গলছে না মন

নেত্রকোনা-৪ আসনে এবার সব মিলিয়ে তিনজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহমিনা ছাড়াও অন্য দুজন হলেন সিপিবির জলি তালুকদার ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।

লুৎফুজ্জামান বাবরের কাছে তার স্ত্রী তাহমিনা জামান প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। সময় হলে জানতে পারবেন।

আসনটিতে মোট ভোটার দুই লাখ ৯০ হাজার ১১৭ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৭ হাজার ৮৯৮ জন, নারী ভোটার এক লাখ ৪২ হাজার ২১৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০