
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বেগম জিয়াকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন **বেগম খালেদা জিয়ার ওপর রহম করুন, তাকে ক্ষমা করুন এবং প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।”
ডা. শফিকুর রহমান আরও লিখেছেন, “তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের প্রতি মহান আল্লাহ ধৈর্য ও সাহস দান করুন। আমিন।”
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মন্তব্য করুন