অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওমরাহ হজে প্রিন্স মামুন, পেলেন দুঃসংবাদ

ওমরাহ হজ পালন করতে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন এখন সৌদি আরবে। তবে দেশের মাটিতে তার জন্য অপেক্ষা করছে দুঃসংবাদ। লায়লা আখতার ফরহাদকে বাসায় ঢুকে মারধরের মামলায় আদালতে হাজির না হওয়ায় মামুনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।

আজ (বৃহস্পতিবার) মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। ওমরাহ পালনের কারণে মামুন আদালতে উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে আইনজীবী আশিকুল ইসলাম সময়ের আবেদন করলেও বাদী লায়লা আখতার ফরহাদ আদালতে হাজির হয়ে মামুনের জামিন বাতিলের আবেদন করেন।

বাদীর আইনজীবী সরকার সাব্বির হোসেন (ফয়সাল) শুনানিতে বলেন, আসামির বিরুদ্ধে অন্য আদালতে ধর্ষণ মামলা বিচারাধীন। ওই মামলা তুলে নিতে তিনি বাদীর বাসায় প্রবেশ করে ছুরি দিয়ে আঘাত করেছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

শুনানি শেষে আদালত মামুনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করা হয়েছে।

আরও পড়ুন  চন্দারা ক্রীড়া সংঘ ক্লাবের উদ্যোগে মিনিবার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় গাজীপুর গাছায়

মামলার বিবরণ অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার পরিচয় হয়। গত ১০ মে ভোর সাড়ে ৫টার দিকে লায়লার ক্যান্টনমেন্ট ডিওএইচএস-এর বাসায় যান মামুন। সেখানে তিনি লায়লার করা আগের মামলা ও জিডি তুলে নিতে হুমকি দেন। লায়লা অস্বীকৃতি জানালে মামুন ফেসবুক লাইভে গিয়ে তাকে ও তার পরিবারকে গালিগালাজ করেন।

একপর্যায়ে লাইভ বন্ধ করে লায়লাকে মারধর শুরু করেন মামুন। এমনকি ছুরি দিয়ে হত্যার চেষ্টা করলে লায়লা তা হাত দিয়ে ঠেকানোর সময় আহত হন। এ ঘটনায় ওই দিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আতিকুর রহমান সৈকত আদালতে মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

লক্ষ্মীপুরে ভোটের সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

একটি দল ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে ফেলবে : মিন্টু

পাকিস্তানের জন্য আইসিসির ‘নতুন’ মিশন

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ

নরসিংদী-৩ আসনে বিএনপি প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ

মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশ ও জাতির ধ্বংসের জন্য দায়ী দুর্নীতি নয়, নীরবতা

ত্রিমুখী ভাবনায় মানিকগঞ্জ-১ আসনের ভোটাররা

১০

বেশি অধৈর্য হলে ‘বইসা যাবে’ জামায়াত : তারেক রহমানের উপদেষ্টা

১১

সালিশে বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১২

বাবাকে জেতাতে ভোটের মাঠে তিন কন্যা

১৩

খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা হবে : চসিক মেয়র

১৪

ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহারে যা আছে

১৫

বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট থেকে কত ঢুকবে লিটন-মোস্তাফিজদের পকেটে?

১৬

সিসমোফোবিয়া কী, ভূমিকম্প না হলেও কম্পন ভয় কেন?

১৭

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

১৮

গণঅভ্যুত্থান থেকে সব দলের শিক্ষা নেওয়া উচিত : গোলাম পরওয়ার

১৯

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার সভাপতি, নেপথ্যে যে কারণ

২০