অনলাইন ডেস্ক
১ জানুয়ারী ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আসনে ধানের শীষের কাণ্ডারি রফিকুল আলম

বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফেনী-১ সংসদীয় আসন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে এই আসন থেকে এবারও বেগম জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিলেও তিনি না থাকায় বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। তিনি দলের টিকিটে ধানের শীষে নির্বাচন করবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দলটি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পাশাপাশি ফেনী-১ আসনের প্রতিটি গ্রাম-গঞ্জে সাংগঠনিক শক্তিতে বলীয়ান হওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন মুন্সি রফিকুল আলম মজনু। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়মিত জনসভা, উঠান বৈঠক ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

রফিকুল আলম মজনু কেবল ঢাকা মহানগর নয়, বরং নিজ জন্মভূমি ফেনীর সাধারণ মানুষের কাছেও এখন অত্যন্ত জনপ্রিয় নাম। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে দীর্ঘ সময় ধরে দলের নেতাকর্মীদের পাশে থেকে আস্থা অর্জন করেছেন তিনি। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা তাকে এই আসনে বেগম জিয়ার ‘যোগ্য প্রতিনিধি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফেনী-১ আসনের সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের মতে, মজনু সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। বিগত সরকারের দমনপীড়নের সময় অনেক নেতাকর্মী যখন এলাকাছাড়া ছিলেন, তখন তাদের আইনি সহায়তা থেকে শুরু করে আর্থিক সহযোগিতা প্রদানে অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।

খালেদা জিয়ার আসনে ধানের শীষের কাণ্ডারি রফিকুল আলম এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন কালবেলাকে বলেন, ​‘বেগম জিয়া আমাদের আবেগের জায়গা। তার অনুপস্থিতিতে রফিকুল আলম মজনু যেভাবে হাল ধরেছেন, তাতে আমরা আশাবাদী, ফেনী-১ আসন আগামীতেও বিএনপির ঘাঁটি হিসেবেই অটুট থাকবে।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ বলেন, ‘যেহেতু বেগম জিয়া আর আমাদের মাঝে নেই। সেহেতু দলের সিদ্ধান্তে রফিকুল আলম মজনু ধানের শীষের কাণ্ডারি হিসেবে আগামী নির্বাচনে লড়বেন। বিএনপির সকল স্তরের নেতাকর্মী আগামী নির্বাচনে রফিক আলম মজনুকে নির্বাচিত করতে কাজ করছে। আশা করছি তিনি নির্বাচিত হলে বেগম জিয়ার আদর্শ সমুন্নত রেখে ওই আসনের উন্নয়নে কাজ করা যাবেন।’

আরও পড়ুন  প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু কালবেলাকে বলেন, ‘বিগত ৮টি বছর আমি আমার মা বেগম খালেদা জিয়ার আসনে ওনার প্রতিনিধি হিসেবে কাজ করেছি। বিগত বন্যায় ফুলগাজী পশুরাম ও ছাগলনাইয়া এলাকায় গণমানুষের সঙ্গে একসঙ্গে কাজ করেছি। যেহেতু মা নাই মায়ের অবর্তমানে আমি ওই এলাকায় মায়ের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শেষ প্রতীকে জনগণ যদি বিজয়ী করে আমি আমার মা বেগম খালেদা জিয়ার অসমাপ্তকাজ সমাপ্ত করব এবং মায়ের আদর্শ নিয়েই ওই এলাকাকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রফিকুল আলম মজনু যেভাবে কেন্দ্রীয় ও স্থানীয় রাজনীতির সমন্বয় ঘটিয়ে চলছেন, তাতে ফেনী-১ আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে তিনি অন্যতম বড় শক্তি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০