অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমাকে কেন মনোনয়ন দেয়া হয়নি, জানতে চেয়েছিলেন বেগম জিয়া: রুমিন ফারহানা

বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বেগম জিয়া হাসপাতালে যাওয়ার দুদিন আগে দলের অতি ঊর্ধ্বতন কিছু মানুষ গিয়েছিলেন ওনার (বেগম খালেদা জিয়ার) সঙ্গে দেখা করার জন্য। তখন বেগম জিয়া জানতে চেয়েছিলেন রুমিনকে কেন মনোনয়ন দেয়া হলো না?

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যখন দলের দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেটা অনেক সময় দেখা গেছে আমার বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। তার একটা রুপ আপনারা দেখেছেন ২০১৮ সালের সংসদে ২০১৯ সাল থেকে আমি সংসদে যাবার পর থেকে আমার ভূমিকা কী ছিল। দল যখন ২০২২ সালে আমাকে সেখান থেকে পদত্যাগ করতে বলেন, তখন আমি এক মুহূর্ত চিন্তা করি নাই। যখন বলেছে, যেদিন বলেছে, তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করি।’

আরও পড়ুন  শীত লাঘবে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির কম্বল বিতরণ

তিনি বলেন, ‘যাই হোক রাজনীতিতে তাকদিরের বাইরে কিছু হয় না। ভীষণ রকম ভাগ্য এখানে কাজ করে। আমার ভাগ্যে ঠিক সেটাই ঘটছে, যেটা আমার বাবার সাথে ১৯৭৩-এ নির্বাচনে ঘটেছিল। তখন নৌকার জোয়ার ছিল। আর কোনো দলের জোয়ার ছিল না। আমার বাবা স্বতন্ত্র জিতেছিলেন। এখন বাংলাদেশে এই মুহূর্তের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ নেই, বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে। সেখানে আমি আবার স্বতন্ত্র দাঁড়াচ্ছি। এটাকে আমি ভাগ্যের খেলা ছাড়া কি বলতে পারি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন বলেন, ‘যদি কোনো বেইনসাফ হয়ে থাকে, সেই বিচার আমি আমার ভোটারদের হাতে ছেড়ে দিলাম। আমি আমার রাজনৈতিক চালিয়ে যাব। আমরা কি সুষ্ঠু নির্বাচনের ধরা আনতে চাই।’

ব্যারিস্টার রুমিন বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। মানুষের ভালোবাসা দেখে আমি অনেকটাই মুগ্ধ। একেকজন মুরুব্বি আসেন, উনাদের চোখে পানি, আম্মা আপনাকে জিততে হবে। আম্মা আপনাকে আমরা জিতিয়ে জবাব দেব। মানুষের ভালোবাসা পূরণের যেন আল্লাহ আমাকে তৌফিক দেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০