অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই দেশ এগিয়ে যাবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন ও ভাবনা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আমাদের মধ্যে নেই, সবাইকে কাঁদিয়ে চলে গেছেন। তবে তিনি তার আদর্শ ও চিন্তা-চেতনা রেখে গেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধদের ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে এসব কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছেন। তার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা মানুষের হৃদয়ে ধারণ করতে হবে। তিনি ছিলেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। সব ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে বেঁচে থাকার যে ধারণা তিনি লালন করতেন, তা আমাদের অনুকরণ ও অনুসরণ করা জরুরি। তার জন্য সবাইকে দোয়া করতে হবে। 

আরও পড়ুন  এস আলমের ১৬ হাজার কোটি টাকার জমি জব্দের আদেশ

শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে। মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমানে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ কমে গেছে। ভিন্নমতের প্রতি সম্মান দেখানোর সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি।

আগামীর বাংলাদেশ প্রসঙ্গে আমীর খসরু বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকবে না।

বাংলাদেশে বৌদ্ধদের সর্বোচ্চ গুরু প্রয়াত অগ্র মহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাথেরোর ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ উপলক্ষে অষ্টপরিষ্কারসহ সংঘদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ বৌদ্ধ সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০