অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় শীত আরও বাড়ল, এমন কুয়াশা আর কয়দিন জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে গতকাল শুক্রবারের মতোই কুয়াশায় ঢাকা। গতকাল দুপুরের দিকে রোদের মুখ দেখা গিয়েছিল কিছু সময়। তারপর আবার মিলিয়ে যায়। আজ অবশ্য রাজধানীর তাপমাত্রা গতকালের চেয়ে কমেছে, বেড়েছে শীতের প্রকোপ।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীর তাপমাত্রা আগামী দু-এক দিন এমনই থাকতে পারে। বৃষ্টি না হলে কুয়াশা কাটার সম্ভাবনা কম। আর আজ রাজধানীতে রোদের মুখ দেখা যাবে। গতকালের চেয়ে আজ রোদ বেশিক্ষণ স্থায়ী হতে পারে।

আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের তিন স্থানে এ তাপমাত্রা আছে। সেই স্থানগুলো হলো নওগাঁর বদলগাছি, পাবনা ও রাজশাহী। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে, ৮ ডিগ্রি সেলসিয়াস। সেই হিসাবে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। গত দুই দিন থেকেই ধারাবাহিকভাবে দেশের তাপমাত্রা বাড়ছে। তবে রাজধানীতে আজ তাপমাত্রা কমে গেল।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজ সকালে প্রথম আলোকে বলেন, রাজধানীতে গতকাল সূর্যের আলো বেশিক্ষণ থাকেনি। আজও নেই। এ পরিস্থিতিতে তাপমাত্রা খানিকটা কমে গেছে। তিনি বলেন, আজ দুপুরের দিকে রাজধানীতে সূর্যের মুখ দেখা যেতে পারে।

আরও পড়ুন  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় মো. জিয়াউর রহমান ভুঁইয়া নামের এক বাংলাদেশি মারা গেছেন।

আজ রাজধানী ঢাকা, উত্তর–পূর্বাঞ্চলের সিলেটসহ বিভিন্ন স্থানে কুয়াশা আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সূত্র। তবে খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর অঞ্চলে তেমন কুয়াশা নেই বলেই জানান হাফিজুর রহমান। তিনি বলেন, বৃষ্টি না হলে ঢাকা বা দেশের পূর্ব বা উত্তর–পূর্বাঞ্চলের কুয়াশা কাটার সম্ভাবনা কম। এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, তা আরও কয়েক দিন থাকতে পারে।

যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০