অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিদ্বন্দী জামায়াত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জমান

রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা ও ক্যান্টনমেন্ট নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে এবারের নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এস এম খালিদুজ্জমান। চিকিৎসক ও ব্যবসায়ী হিসেবে পরিচিত ডা. খালিদুজ্জমানের ব্যবসা থেকে বছরে আয় দাঁড়ায় ৩ কোটি ৫২ লাখ টাকা। নিজের নির্বাচনী হলফনামায় এই তথ্য তিনি প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামায় ডা. খালিদুজ্জমান জানিয়েছেন, তার শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে বছরে আয়ের পরিমাণ ১১ লাখ ৬৮ হাজার ৫২৭ টাকা। বর্তমানে তার হাতে নগদ ৬৮ লাখ ২৬ হাজার ১২০ টাকা রয়েছে, আর স্ত্রীর হাতে রয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা। ব্যাংকে তার নিজের নামে আছে ৩৩ লাখ ৭৯ হাজার ৩৬৩ টাকা এবং স্ত্রীর একাউন্টে রয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৭০২ টাকা।

পাঁচ সন্তানের বাবা ডা. খালিদুজ্জমানের নিজের নামে ২ কোটি ২৫ লাখ ৫৯৫ টাকা এবং স্ত্রীর নামে ৯০ লাখ টাকার বন্ড, ঋণপত্র ও কোম্পানির শেয়ার রয়েছে। এছাড়া তার নিজের নামে সঞ্চয়পত্রে আছে ১ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার ৬১৭ টাকা এবং স্ত্রীর নামে ৩৯ লাখ ৫০ হাজার টাকা।

আরও পড়ুন  ভোট করবেন না আসিফ মাহমুদ, থাকবেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে

এদিকে একই আসনে বিএনপির প্রার্থী এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী হলফনামায় দেখা গেছে, তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। ২০২৪–২৫ অর্থবছরে তার বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, যা মূলত শেয়ার, সঞ্চয়পত্র, বন্ড ও ব্যাংক আমানত থেকে অর্জিত।
তারেক রহমানের নিজের নামে নগদ ও ব্যাংক আমানত রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা, আর স্ত্রীর নামে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। এছাড়া তার নিজের নামে প্রায় ৯০ লাখ টাকার এফডিআর আছে। স্ত্রীর নামে এফডিআর রয়েছে ৩৫ লাখ টাকা। এ বছর (২০২৫-২৬) আয়কর দিয়েছেন ১ লাখ ১ হাজার ৪৫৩ টাকা, এবং স্ত্রীর আয়কর হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০