অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছয় হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার

ব্রিটিশ শাসন থেকে মুক্তির ৭৮ বছর পূর্তি উপলক্ষে ৬ হাজার ১৩৪ বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমারের সামরিক সরকার। তবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে সামরিক শাসনের বিরোধী রাজনৈতিক বন্দীরা আছেন কি না তা নিশ্চিত নয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমআরটিভি জানিয়েছে, রবিবার থেকে মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং কয়েক দিন ধরে চলবে। সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং এই ঘোষণা দিয়েছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৫২ বিদেশিও আছেন, তবে পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি।

মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাধারণ অপরাধীই রয়েছেন। হত্যা, ধর্ষণ বা নিরাপত্তা আইনভঙ্গের দায়ে সাজাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হয়নি। শর্ত অনুযায়ী, মুক্তি পাওয়া কেউ যদি আবার আইন ভঙ্গ করে, তবে তার মূল সাজার সঙ্গে নতুন করে সাজা যুক্ত হবে।

আরও পড়ুন  রাশিয়ার নতুন হামলায় কাঁপছে ইউক্রেন

রবিবার সকালে ইনসেইন কারাগারের সামনে রাজনৈতিক বন্দীদের পরিবারের সদস্যরা জড়ো হন। তবে সাবেক নেতা ৮০ বছর বয়সি অং সান সু চি মুক্তির তালিকায় আছেন কি না তা জানা যায়নি।

মিয়ানমারের সামরিক সরকার মাসব্যাপী তিন ধাপে জাতীয় নির্বাচন আয়োজন করেছে। যার প্রথম ধাপের ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যেই এই সাধারণ ক্ষমা করা হলো। সমালোচকরা বলছেন, এটি মূলত বর্তমান শাসনের বৈধতা দেখানোর একটি প্রচেষ্টা মাত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০