অনলাইন ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনে ভোটিং ইঞ্জিনিয়ারিং হলে আবার গণঅভ্যুত্থানের ডাক আসবে : জাগপা

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বলেছেন, যে ভোটাধিকারের জন্য যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হান ২০১৪ সালের ৫ জানুয়ারি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সেই ভোটের মাঠে আবারও আমরা রক্তপাত দেখতে পাচ্ছি। যদি এবারও নির্বাচনে ভোটিং ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হয় তাহলে আবারও ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ডাক আসবে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে যুব জাগপা আয়োজিত ২০১৪ সালের ৫ জানুয়ারি ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাতে গণতন্ত্র হত্যা দিবস ও যুব জাগপা নেতা শহীদ মাসুদ রায়হানের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

‎ইকবাল হোসেন বলেন, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নির্বাচনের সুযোগ দিয়ে অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানি শুরু করেছেন। একইভাবে কতিপয় উপদেষ্টা ও বর্তমান প্রশাসনের একপক্ষীয় আচরণের কারণে নির্বাচনের মাঠে নতুন সংঘাতের সৃষ্টি হচ্ছে।

তিনি সরকারকে হুঁশিয়ারি জানিয়ে বলেন, আপনার সরকারের বৈষম্যমূলক দৃষ্টি ভঙ্গির কারণে একটি রাজনৈতিক দলের নেতারা তিন স্তরের নিরাপত্তা নিয়ে মাঠে মহড়া দিচ্ছেন আর অন্য প্রার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে প্রার্থীদের সমান অধিকার ও ভোটারদের নির্ভয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করুন।

আরও পড়ুন  বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে খোলা হয়েছে শোকবই, আসছেন কূটনীতিকেরা

জাগপার সাধারণ সম্পাদক আরো বলেন, গতকাল কথিত আওয়ামীপন্থী ব্যবসায়ীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হয়েছে। যারা গত পনেরো বছর যাবৎ পুরো দেশকে সিন্ডিকেট বানিয়ে এলপি গ্যাস, তেল, চাল, ডাল ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করেছেন, গরিবের পেটে লাথি মেরেছেন। তারাই এখন তারেক রহমানের পা-চাটা শুরু করেছেন। যারা দেশের টাকা বিদেশে পাচার করার জন্য আওয়ামী লীগ নেতাদের সাহায্য করেছে তারা এখন বিএনপিপন্থি ব্যবসায়ী সেজেছেন।

‎যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, জাগপা নেতা ডা. মিজানুর রহমান, যুব জাগপার সহ-দপ্তর সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক জনি নন্দী, জাগপা ছাত্রলীগের প্রোগ্রাম সম্পাদক এনামুল হক এনাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০