অনলাইন ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাহিনের বদলে আরেক পাকিস্তানিকে দলে ভেড়াল ব্রিসবেন

কেএফসি বিগ ব্যাশ লিগের (বিবিএল) ১৫তম আসরের বাকি সময়ের জন্য জামান খানকে দলে নিয়েছে ব্রিসবেন হিট। চোটে পড়া পাকিস্তানি ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদির বদলি হিসেবে তারই স্বদেশি জামানকে দলে নিলো ব্রিসবেন।

ডানহাতি এই পেসার বিবিএল টেকনিক্যাল কমিটির অনুমোদন পাওয়ার পর আগামী শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গ্যাব্বায় নিজের সাবেক দল সিডনি থান্ডারের বিপক্ষে হিটের হয়ে খেলতে পারবেন।

স্লিং বোলিং অ্যাকশনের জন্য পরিচিত জামান খান এর আগে বিবিএলের ১৩তম আসরে সিডনি থান্ডারের হয়ে খেলেছিলেন। ওই আসরে তিনি চার ম্যাচে আটটি উইকেট নেন মাত্র ১৬.৩৮ গড়ে। এরপর তিনি পাকিস্তানের হয়ে ১০টি টি–টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

আরও পড়ুন  চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

২৪ বছর বয়সী জামান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শাহিন আফ্রিদির অধিনায়কত্বে লাহোর কালান্দার্সের হয়ে খেলেন। সম্প্রতি আবুধাবি টি–টেন টুর্নামেন্টে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। সেখানে নিজের প্রথম ম্যাচেই তিনি হ্যাটট্রিক করেন।

পিএসএল ও বিবিএল ছাড়াও ইংল্যান্ডের দ্য হানড্রেড প্রতিযোগিতায় ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

ব্রিসবেন হিটের প্রধান কোচ জোহান বোথা জামানকে দলে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে তার অন্তর্ভুক্তি দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০