অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাইবান্ধা জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই দিন গাইবান্ধার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়।

জেলা প্রশাসন জানায়, আগামীকাল শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত গাইবান্ধা জেলার ৪৩টি পরীক্ষা কেন্দ্রে একযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকালীন সময়সহ পরীক্ষা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, পরীক্ষার দিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত- অর্থাৎ পরীক্ষা শুরুর তিন ঘণ্টা আগে থেকে শেষের দুই ঘণ্টা পর পর্যন্ত— প্রতিটি পরীক্ষা কেন্দ্রের চারপাশে ২০০ গজের মধ্যে যেকোনো ধরনের সভা-সমাবেশ, বেআইনি জমায়েত, মিছিল, প্রচারণা ও বাদ্যযন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়াও পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর আশপাশে অননুমোদিত ব্যক্তির প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার সময় কেন্দ্রগুলোতে ভিড় জমানো, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা যে কোনোভাবে পরীক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকায় জনস্বার্থে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পরীক্ষা গ্রহণের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে ক্যালিফোর্নিয়া বিএনপির দোয়া মাহফিল

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা প্রথমে গত ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত জাতীয় শোক দিবসের কারণে ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়। পরবর্তীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার নতুন তারিখ ৯ জানুয়ারি নির্ধারণ করে। এরপর অধিদপ্তরের আরেকটি নির্দেশনায় পরীক্ষা কেন্দ্র ও তারিখ অপরিবর্তিত রেখে পূর্বনির্ধারিত সকাল ১০টার পরিবর্তে পরীক্ষার সময় নির্ধারণ করা হয় বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট।

গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৪০০টির বেশি শূন্য পদের বিপরীতে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী।

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষ্মণ কুমার দাশ বলেন, গাইবান্ধা জেলায় আমাদের শূন্য পদ ৪০০টির বেশি। অবসরজনিত কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে। আর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেবেন ২৭ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী।

তিনি আরও বলেন, পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্তভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি। একই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাঁস চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

লক্ষ্মীপুরে ভোটের সিল উদ্ধারের ঘটনায় জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

একটি দল ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে ফেলবে : মিন্টু

পাকিস্তানের জন্য আইসিসির ‘নতুন’ মিশন

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারণা নিয়ে ইসির জরুরি নির্দেশ

নরসিংদী-৩ আসনে বিএনপি প্রার্থী মনজুর এলাহীর গণসংযোগ

মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশ ও জাতির ধ্বংসের জন্য দায়ী দুর্নীতি নয়, নীরবতা

ত্রিমুখী ভাবনায় মানিকগঞ্জ-১ আসনের ভোটাররা

১০

বেশি অধৈর্য হলে ‘বইসা যাবে’ জামায়াত : তারেক রহমানের উপদেষ্টা

১১

সালিশে বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১২

বাবাকে জেতাতে ভোটের মাঠে তিন কন্যা

১৩

খাল খননের মাধ্যমে চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত করা হবে : চসিক মেয়র

১৪

ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহারে যা আছে

১৫

বিশ্বকাপের বিকল্প টুর্নামেন্ট থেকে কত ঢুকবে লিটন-মোস্তাফিজদের পকেটে?

১৬

সিসমোফোবিয়া কী, ভূমিকম্প না হলেও কম্পন ভয় কেন?

১৭

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন জামায়াত আমির

১৮

গণঅভ্যুত্থান থেকে সব দলের শিক্ষা নেওয়া উচিত : গোলাম পরওয়ার

১৯

ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার সভাপতি, নেপথ্যে যে কারণ

২০