অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাম্প্রতিক একটি শিক্ষক নিয়োগকে ঘিরে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও মেধাভিত্তিক মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি এক উপ-উপাচার্যের মেয়েকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীসহ সচেতন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যেহেতু নিয়োগপ্রাপ্ত ব্যক্তির বাবার সূত্রে ক্ষমতা প্রয়োগের সম্ভাবনা আছে এখানে, স্বভাবতই এটা নিয়ে প্রশ্ন উঠতেছে। আরেকটা কারণে এই প্রশ্নটা বেশি করে উঠতেছে, যিনি নিয়োগ পেয়েছেন তিনি অনার্সে অষ্টম (আরও তিনজন যুগ্মভাবে অষ্টম ছিল) এবং মাস্টার্সে দ্বিতীয় ছিলেন (সিরিয়ালে ৩য়, দুজন যুগ্মভাবে ফার্স্ট ছিল)। যেহেতু তার সঙ্গে কম্পিটিশনে তার সমান এবং আরও ভালো স্টুডেন্টরা ছিল, কাজেই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে কি না—এটা একটা ভ্যালিড প্রশ্ন।

আরও পড়ুন  চালের দাম স্থিতিশীল আছে, বাড়ার শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

তিনি আরও লেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা ছিল, ভাইভা ছিল, আর প্রেজেন্টেশন ছিল। এই তিন পরীক্ষার নম্বর এক সাথে যোগ করে ফাইনাল মেধাতালিকা করা হয়েছে। স্বচ্ছতার জন্য ক্যান্ডিডেটদের নাম প্রকাশ না করে যাদের নিয়োগ দেওয়া হইছে, আর যাদের দেওয়া হয় নাই, তাদের এই টোটাল নম্বর তালিকা পাবলিকলি প্রকাশ করার দাবি জানাচ্ছি। এই নম্বর তালিকা দেখলে আমাদের একটা ভাল আইডিয়া হবে যে নিয়োগ কতটুকু স্বচ্ছ হইছে।

সবশেষ মির্জা গালিব লেখেন, এই নিয়োগ নিয়ে পাবলিক পরিসরে এখন যে আলাপ-আলোচনা হচ্ছে—এটা উন্নতির লক্ষণ। এইভাবে আলাপ-আলোচনা হলেই আমরা ধীরে ধীরে একটা স্বচ্ছ এবং মেরিট ভিত্তিক নিয়োগ পদ্ধতিতে যেতে পারব। মেরিটোক্রাসি ছাড়া আমাদের উন্নতির আর কোন পথ নাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০