অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৬:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির প্রার্থীকে শোকজ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ শাহরিয়ার শামস এ নোটিশ পাঠিয়েছেন।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে সরওয়ার জামাল নিজাম নির্ধারিত সময়ের আগেই প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা গেছে। সংশ্লিষ্ট ফেসবুক পেজে প্রচারিত ভিডিওটি যাচাই করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং ভিডিওটি কমিটির কার্যালয়ে সংরক্ষিত রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড আচরণ বিধিমালার বিধি-৩ ও বিধি-১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন, যা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করে।

আরও পড়ুন  স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা, নয়াপল্টনে হবে জানাজা

নোটিশে নির্দেশ দেওয়া হয়েছে, কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে অবস্থিত সিনিয়র সিভিল জজ (তৃতীয় আদালত)-এর অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে হবে। এদিকে নোটিশ দ্রুত জারি করে জারির প্রতিবেদন অতি দ্রুত কমিটির কার্যালয়ে পাঠাতে আনোয়ারা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ে ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, নোটিশের বিষয়টি আমি শুনেছি, তবে আমার কাছে এখনো কোনো কপি আসেনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০