অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্ডাস্ট্রির নায়করা নিরাপত্তাহীনতায় ভোগেন: ইমরান হাশমি

সন্দীপ রেড্ডি বঙ্গার ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’ যখন অতি-পুরুষত্ব বা ‘টক্সিক ম্যাসকুলিনিটি’র অভিযোগে বিদ্ধ, তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ছবিটির প্রশংসা করেছিলেন ইমরান হাশমি। সাম্প্রতিক সময়ে বলিউড ছবিগুলোতে আগ্রাসী প্রেম ও নারীবিদ্বেষ নিয়ে চলা তুমুল বিতর্কের মাঝেই এবার ভারতীয় গণমাধ্যমে নিজের স্পষ্ট অবস্থান জানালেন এই অভিনেতা। তার মতে, সোশ্যাল মিডিয়ায় ‘ওক কালচার’ বা অতি-সচেতনতার বুলি আওড়ালেও দিনশেষে দর্শক পর্দায় সেই ‘আলফা মেল’ বা দাপুটে পুরুষকেই দেখতে চায়।

ইমরান হাশমি মনে করেন, সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো নিয়ে যে শোরগোল হয়, তা বাস্তব চিত্র নয়। তিনি বলেন, “সারা বিশ্বে এখন একটা ‘ওক কালচার’ শুরু হয়েছে। যে অতি-পুরুষালি চরিত্রটিকে এখানে ‘টক্সিক’ বা বিষাক্ত বলা হচ্ছে, প্রেক্ষাগৃহে সেই চরিত্রটিই রাজত্ব করছে। সোশ্যাল মিডিয়ায় শোরগোল হলেও মানুষ কিন্তু এই ছবিগুলো দেখার জন্যই টিকিট কিনছে। আমাদের দেশ মূলত এমনই।”

তার মতে, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সফল হয়েছে কারণ এটি তথাকথিত ‘ওক ব্রিগেড’-এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অনেক পুরুষ এই ছবির চরিত্রের সঙ্গে নিজেদের মেলাতে পেরেছিলেন বলেই এটি বক্স অফিসে ঝড় তুলেছে।

আরও পড়ুন  ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাকআউট

নারীকেন্দ্রিক সিনেমার প্রয়োজনীয়তার কথা বললেও ইন্ডাস্ট্রির পুরুষ অভিনেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন ইমরান। তিনি অকপটে স্বীকার করেন, “আমাদের ইন্ডাস্ট্রির নায়করা খুব নিরাপত্তাহীনতায় ভোগেন। ‘দ্য ডার্টি পিকচার’-এর মতো ছবি আর ক’জন নায়ক করত? প্রতিটি গল্পেই তারা নিজেদের বিজয় দেখতে চায়। কিন্তু আমি সেসময় ওই কাজটি করেছিলাম কারণ আমার বিষয়বস্তু ভালো লেগেছিল।”

তিনি আক্ষেপ করে বলেন, মুখে বলা যত সহজ, নারীকেন্দ্রিক ছবিতে কাজ করা পুরুষ অভিনেতাদের জন্য ততটা সহজ নয়।

বর্তমান সিনেমার গতিপ্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে ইমরান টেনে আনেন ৭০ ও ৮০-এর দশকের প্রসঙ্গ। তিনি বলেন, “আজ প্রেক্ষাগৃহে যা চলছে, তা খুব স্পষ্ট। দর্শকের এখন একজন অতি-পুরুষালি নায়ক, একজন ভয়ংকর খলনায়ক এবং সেই চেনা ছক বা ক্লিশেগুলোর প্রয়োজন। অমিতাভ বচ্চন বা বিনোদ খান্নার ‘দিওয়ার’ বা ‘ত্রিশূল’-এর মতো ছবিগুলো এই ফর্মুলাতেই সফল হয়েছিল।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০