অনলাইন ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ৫:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফর্মার মেরামত ও সঞ্চালন লাইন উন্নয়নের জন্য শনিবার (১৭ জানুয়ারি) এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা শেখঘাট এলাকার বিএডিসি অফিস ও আশপাশের পয়েন্ট, শুভেচ্ছা আবাসিক এলাকা, সূর্যের হাসি ক্লিনিক, জিতু মিয়ার পয়েন্ট, তালতলা ভিআইপি রোডের পার্ক ভিউ হাসপাতাল ও হিলটাউন আবাসিক হোটেল, তেলি হাওর এলাকা, কাজিরবাজার, তালতলা পয়েন্ট ও আশপাশ এলাকা, বাংলাদেশ ব্যাংক, বন্দরবাজারের কোর্ট পয়েন্ট, সুরমা মার্কেট, রামের দিঘীরপাড়, মির্জাজাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেল, মির্জাজাঙ্গাল পয়েন্ট, তোপখানা এলাকা, কোতোয়ালি থানা ও আশপাশ এলাকা, সিলেট সার্কিট হাউজ এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট পুলিশ সুপারের কার্যালয়, বন্দরবাজারের প্রধান ডাকঘর, ডহর আবাসিক এলাকা, কলাপাড়া মসজিদ, কুষ্ঠ হাসপাতাল ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন  সিরিয়ার শহরে শহরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ

উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদন করার জন্য এবং সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০