অনলাইন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।

বুধবার (২১ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।

সভায় আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শাহানা আক্তার শানু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, কেন্দ্রীয় যুবদলের নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত।

আরও পড়ুন  ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ জামায়াত নেতা আটক

এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ এবং জেলা মহিলা দলের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা।

সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের করণীয় এবং নির্বাচনী কৌশল নিয়ে মতামত তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০