অনলাইন ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দল হিসেবে একমাত্র আমরাই ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দাবি করেছেন, দল হিসেবে একমাত্র ইসলামী আন্দোলনই পুরোনো আইন পরিবর্তন করে ‘শরিয়াহ আইন’ প্রতিষ্ঠার কথা বলছে। সেজন্য তরুণ ও নতুন ভোটারদের বলব, তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। দেশ-জাতি ও মানবতার পক্ষে হোক।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালী-২ (বাউফল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর সমর্থনে বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, নির্বাচনের আগে সবাই উন্নয়নের কথা বলে। অথচ একদল ক্ষমতায় গেলে আরেকদল বাড়িতে থাকতে পারে না। আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতীককে আপনারা বিজয়ী করলে কাউকে বাড়িছাড়া হতে হবে না। আমরা দুর্নীতি দূর করব এবং বিদেশিদের তাবেদারি থেকে দেশকে মুক্ত করব।

তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। জাতীয় নির্বাচনে বিজয়ী ব্যক্তি ও দল আইন প্রণয়ন করে। সেই আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হওয়ার পরও নীতি যদি ভালো না হয়, তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না।

মুফতি রেজাউল করীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও নিয়মের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। পুরোনো বন্দোবস্ত বিগত ৫৪ বছরে দেশকে কোথায় নিয়েছে, তা আমরা সবাই জানে। আসন্ন নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। এই নির্বাচনের পরেও যদি আগের নিয়মে দেশ চলে, তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে।

Facebook Comments Box
আরও পড়ুন  আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা বলছে: তারেক রহমান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০