অনলাইন ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফাইনালে ছন্নছাড়া বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে আক্ষেপের গল্প লিখলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে পিটার বাটলারের শিষ্য।

বাংলাদেশ টুর্নামেন্ট গ্রুপ পর্যায়ে দাপুটে ফুটবল খেলেছে। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ গোল করলেও বাংলাদেশের জালে কেউ বল পাঠাতে পারেনি। এমনকি গ্রুপ পর্বের ম্যাচে এই ভারতকে ২-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নেপালের পোখারায় বাংলাদেশ একেবারে ছন্নছাড়া ফুটবল খেলেছে। ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশের রক্ষণের ভুলে ভারতীয় অধিনায়ক বক্সে পুরো আনমার্কড ছিলেন। প্লেসিংয়ে গোল করতে কোনো সমস্যা হয়নি। দ্বিতীয়ার্ধে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশ আরও পিছিয়ে পড়ে।

আরও পড়ুন  ‘বেহেশতের নিশ্চয়তা দিতে পারলে প্রার্থিতা প্রত্যাহার করে নেব’

ম্যাচের ৬৮ মিনিটে গোলরক্ষক ইয়ারজানের ভুলে শেষ হয়ে যায় সব আশা। বদলি খেলোয়াড় প্রতীমার ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে ভারতের পার্ল ফার্নান্দেজের গায়ে বল মারেন ইয়ারজান। ফিরতি শটে ফাঁকা জালে বল ঠেলে দিতে ভুল করেননি ফার্নান্দেজ। ম্যাচের ৮৩ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেক ঠোকেন অন্বিতা রঘুরামন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০