অনলাইন ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ।

  • মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার-

১২ ফেব্রুয়ারী/২০২৬ জাতীয় সংসদ ও গণভোট’কে কেন্দ্র করে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী পারাপার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিন ও তার আগের সময়টাতে নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা ইমিগ্রেশন ও যাত্রী যাতায়াত স্থগিত থাকবে। শুধুমাত্র জরুরি মেডিকেল ভিসা ও মৃতদেহ সৎকারের মতো মানবিক প্রয়োজনে বিশেষ অনুমতি সাপেক্ষে পারাপারের সুযোগ থাকতে পারে, তবে সাধারণ ভ্রমণ ও বিজনেস ভিসা পুরোপুরি বন্ধ থাকবে।

তবে,বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, সরকারের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী চলাচল করতে পারবেন না। তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার পর থেকে পুনরায় দু‘দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক চলবে। অন্যান্য সময়ে বিভিন্ন প্রতিকূলতায় মারাত্মক অসুস্থ যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা রাখা হতো। সেটা এবার হচ্ছে না। এবার পুরোপুরিভাবে বন্ধ থাকছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এবং সীমান্তবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা বলয় নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন শেষে পুনরায় নিয়মিত যাত্রী পারাপার শুরু হবে। আমরা যাত্রীদের ধৈর্য ধারণ করতে এবং পরিস্থিতি বিবেচনায় সহযোগিতা করতে অনুরোধ করছি।

আরও পড়ুন  ঈদুল ফিতরে শ্রমিকদের বেতন–বোনাস নিশ্চিত করতে শিল্প পুলিশের কঠোর নজরদারি

বেনাপোল বন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে বেনাপোল বন্দর দিয়ে দিয়ে বৃহস্পতিবার দু‘দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ থাকবে এমন নির্দেশনার একটি চিঠি আমার দপ্তরে এসেছে। তিনি আরও বলেন,​যাত্রী পারাপারের পাশাপাশি পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

​হঠাৎ এই ঘোষণায় বিপাকে পড়েছেন শত শত পাসপোর্টধারী যাত্রী। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা বেনাপোল চেকপোস্টে এসে ফিরে যাচ্ছেন। অনেক রোগী যারা ভারতে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার অপেক্ষায় ছিলেন, তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

​স্থানীয়​ ব্যবসায়িরা বলছেন দেশ স্বাধীনতার পর এই প্রথম বেনাপোল চেকপোষ্টে বন্ধ ঘোষণা করা হলো। ​বেনাপোল দিয়ে যাত্রী চলাচল বন্ধ থাকায় স্থানীয় হোটেল, পরিবহন এবং ছোট ব্যবসায়ীদে ওপর এর নেতিবাচক প্রভাব পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১১

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১২

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৩

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৪

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৫

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৬

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

১৭

লালমনিরহাটের সংরক্ষিত আসনের সাবেক এমপি গ্রেফতার

১৮

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

১৯

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০