অনলাইন ডেস্ক
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উদ্ধারকাজে গিয়ে ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় আহত ৫

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার করতে যাওয়ার পথে ট্রাকচাপায় আহসান হাবিব (৪৬) নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চান্দাইকোনা এলাকায় একটি দুর্ঘটনার ঘটে। সে খবর পেয়ে উদ্ধার অভিযানে রওনা হন শেরপুর ফায়ার সার্ভিসে কর্মরত ফাইটার আহসান হাবিব। ফায়ার সার্ভিস স্টেশন থেকে গাড়ি বের হওয়ার জন্য অপর যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন তিনি। একটি ট্রাক থামানোর পর পেছন থেকে আসা একটি বাস দাঁড়ানো ট্রাকে ধাক্কা দিলে ট্রাকটি তার উপর উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইছ উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে একই রাতে পৃথক দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার রাত ৯টার দিকে শেরপুর গাড়িদহের দশ মাইল এলাকায় তিন যানের সংঘর্ষে চারজন আহত হন। গুরুতর আহত নাজমুল হক শুভ (২৮) ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

পৃথক সড়ক দুর্ঘটনায় হামছায়াপুর এলাকায় সড়ক পারাপারের সময় খাদিজা খাতুন (৩৯) নামের এক মহিলা প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোরতাজা নুর জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে । যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০