
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়েছে, এরইমধ্যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নির্বাচিত সংসদ সদস্যরা।
শপথ চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও সতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে কোনো অতিথি থাকবে না।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন সাড়ে তিন হাজার অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবারে তা হচ্ছে সংসদে।
মন্তব্য করুন