
যমুনা টেলিভিশনের ইতালি প্রতিনিধি সাংবাদিক জাকির হোসেন সুমনের মা জোৎস্ন্যা বেগম (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মুন্সীগন্জ শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের পশ্চিম বেজগাঁও গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
মঙ্গলবার বাদ আসর শ্রীনগর বটতলা এম রহমান মার্কেট চত্বরে জানাজা শেষে মাশুরগাঁও কবরস্থানে তাকে দাফন করা হয়।
জোৎস্ন্যা বেগম ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি দুটি হাসপাতালে চিকিৎসা শেষে তাকে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মন্তব্য করুন