অনলাইন ডেস্ক
১ মার্চ ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না: স্বাস্থ্যমন্ত্রী

দেশের জনগোষ্ঠীর বৃহত্তর স্বার্থে নবীন চিকিৎসকদের রাজনীতিতে ইনভলভ করবেন না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। রোববার (১ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া ডাক্তারদের ইনডাকশন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছাত্র ছাত্রীদের ৮১ শতাংশ মনে করেন রাজনীতি শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায়। শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবো তাদেরকে পলিটিক্সের চাপ বা ফ্লো দিবেন না। তাদেরকে আরও কীভাবে গবেষণায় মনোযোগ দেয়ার সুযোগ তৈরি করা যায় তার ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, চিকিৎসা পেশায় জানার শেষ নেই। বই পড়লেই হবে না, চিকিৎসা করতে করতে, রোগী দেখতে দেখতে শিখতে হবে। চিকিৎসকদের মানবিক হতে হবে। পাশাপাশি ভালো আচরণ ও হাসিখুশিভাবে রোগীদের সাথে কথা বলার জানান তিনি।

আরও পড়ুন  শীতে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ৮ ডিগ্রিতে

দেশের অনেক রোগী বিদেশে চিকিৎসা নিতে যায়। এর পেছনে চিকিৎসার পাশাপাশি চিকিৎসকের আচরণের দায় আছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, আমরা এমন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি গাড়িতে পতাকা নেন না, সচিবালয়ে অফিস করেন, পায়ে হেঁটে অফিসে যান। মলিকুলার ল্যাব, ডাক্তারের বাসস্থানের বিষয়ে প্রস্তাব দেন, আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ব্যবস্থা নিব।

এছাড়া, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬৬ একরের প্রকল্পের প্রস্তাব নিয়েও কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০