অনলাইন ডেস্ক
৯ এপ্রিল ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ: রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে সংসদ সদস্য হওয়া ব্যারিস্টার রুমিন ফারহানা।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন।

রুমিন ফারহানা বলেন, মনোনয়ন না দেওয়ার কারণেই তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষ তাকে ভালোবাসে। কোনো নির্দিষ্ট দলের গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এটা বোঝা যেতো না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বক্তৃতায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বলেন,’খালেদা জিয়া আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা সংসদে কোনো দিন পূরণ হবে না।’

রুমিন ফারহানা বলেন, এই আন্দোলনের (জুলাই অভ্যুত্থান) সম্মুখ সারিতে ছিলেন নারীরা। এক ঝাঁক নতুন প্রজন্মের তরুণ মুখ আমরা পেয়েছিলাম। সেই নারীরা এক বছর পার না হতে হারিয়ে গেলেন কেন? সাত জন নারী এমপির এই সংসদে সেই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রেখে যাচ্ছি।

আরও পড়ুন  জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

স্বতন্ত্র এই সংসদ সদস্য আরও বলেন, মিছিলের সামনের সারিতে নারীর প্রয়োজন হয়, পুলিশের টিয়ার শেল-লাঠিচার্জের সামনে নারী ঢাল হয়ে দাঁড়ায়, অস্থির সময়ে নারীর সাহায্য ছাড়া পার হওয়া যায় না। আর সবকিছু যখন ঠিক হয় তখন নারী হয়ে যায় ট্রোলের বস্তু। নারীর পোশাক, নারীর চেহারা, নারীর কথা, নারীর হাসি সবকিছুই তখন হাসির খোরাকে পরিণত হয়। ৫২ শতাংশ মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনও সম্ভব না।

রুমিন ফারহানা বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি নিয়োগ নিয়েও কথা বলেন। তিনি বলেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি, প্রো-ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। দল করা দূষণীয় কিছু নয়। কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয়, সেটা দুর্ভাগ্যজনক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০