অনলাইন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার সুযোগ নেই: সেনা সদরের ব্রিফিং

কোনো মব দিয়ে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের ছোট করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের সৃষ্টি হয়েছে। আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, শ্রদ্ধা করি, অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। এই শ্রদ্ধা-সম্মান আগেও যেমন করতাম, এখনো করি, ভবিষ্যতেও করবো। কোনো মব বা কোনো কিছু দিয়ে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে একটা মব সৃষ্টি হয়েছিল। আমরা যখন মেসেজ পেয়েছি সাথ সাথে দায়িত্বপ্রাপ্ত ইউনিট উপস্থিত হয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, সামনের পরিস্থিতি আরও উন্নতি হবে, ইনশাআল্লাহ।

আরও পড়ুন  বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী
মো. শফিকুল ইসলাম বলেন, আপনারা জানেন মোহাম্মদপুরে একটা মব সৃষ্টি হয়েছিল। ওইখানে পাশ দিয়ে আমাদের একটা পেট্রোল যাচ্ছিল। সেই পেট্রোলের উপস্থিতিতে দুজন মানুষ প্রাণে বেঁচে গিয়েছে। আমরা যেখানে যতটুক সম্ভব চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য।

তিনি আরও বলেন, আপনারা জানেন আমাদের সীমাবদ্ধতা আছে। প্রত্যেক কিলোমিটারে ক্যাম্প স্থাপন করা সম্ভব না। আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আইনশৃঙ্খলার আরও উন্নতি হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বরেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১০

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয়, হাইকোর্টের রুল

১১

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

১২

‘ভোটের হিসাব নয়, এলাকার বাসিন্দা হিসেবে সবাই সমান সেবা পাবেন’

১৩

১২ লাখ টাকার ‘হোয়াইট ডায়মন্ড’ এখন শরীয়তপুরে

১৪

অবসর ভেঙে ফেরার প্রস্তাব, মুখ খুললেন মুশফিক

১৫

২৬ সালের শুরুতেই ‘বৈষম্যহীন’ নবম পে-স্কেল কার্যকরের দাবি

১৬

স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

মসজিদের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ডোনাল্ড ট্রাম্পের’ পর এবার ‘খ্যাপাটে নেতানিয়াহু’

১৯

ছাত্রদল নেতাকে হত্যা, পুলিশ হেফাজতে নারী সমন্বয়ক

২০