অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না : শুভেন্দু

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়ে যারা এখনও বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৬ মে) দক্ষিণ ২৪ পরগনার এক কর্মিসভায় তিনি এ মন্তব্য করেন।

এদিন ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে অংশ নেন শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের শীর্ষ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিভিন্ন জেলার পুলিশ সুপাররা। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।বৈঠকে পুলিশ সদস্যদের কল্যাণে গঠিত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বোর্ডটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা সংগঠনে পরিণত হয়েছিল। সরকারি সম্পত্তি নষ্টকারীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায় ও ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করার নির্দেশও দেন তিনি।

আরও পড়ুন  আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ

পরে ফলতায় এক কর্মিসভায় শুভেন্দু বলেন, ২০২১ সালের বিধানসভা-পরবর্তী সহিংসতায় জড়িত না থাকলে ঘরছাড়া তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ফেরাতে স্থানীয় বিজেপি বিধায়ক ও পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। তবে সহিংসতায় জড়িতদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, এখনো যারা বাংলাদেশের জয় বাংলা স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবেনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার দায়িত্ব আমাকে দিন : নবীন

“প্রশিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য, প্রার্থীর যোগ্যতার প্রমানের জন্য নয়” — ক্ষোভ ১৪,৩৮৪ জন শিক্ষকের।

গাবতলীতে ২ লাখ টাকার নিচের গরু বিক্রি বেশি, ‘দাম কম’ বলছেন বিক্রেতারা

নাটোরে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ জন

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

১০

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

১১

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১২

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

১৪

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

১৫

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১৬

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১৭

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১৮

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৯

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২০