অনলাইন ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী

নরসিংদীতে বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার; গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ী
নরসিংদী জেলা প্রতিনিধি মো শাহাদাত শাহ্ : মাদকবিরোধী বিশেষ অভিযানে নরসিংদী জেলার রায়পুরা থানা পুলিশ পৃথক তিনটি ঘটনায় মোট ৪ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনায় রায়পুরা থানা পুলিশ এই ধারাবাহিক অভিযান পরিচালনা করে।
অভিযানের বিস্তারিত
১. ১০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার (প্রথম ঘটনা):
রায়পুরা থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত ৯:০০ ঘটিকায় (২১ অক্টোবর) মাহমুদাবাদ চেকপোস্ট থেকে একটি সফল অভিযান চালায়। এই অভিযানে ১০ (দশ) কেজি গাঁজাসহ দুই জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ বাবুল মোল্লা (৩৯) (পিতা- মোঃ সেকেন্দার মোল্লা), সাং- বেতবাড়ীয়া, থানা- মোল্লারহাট, জেলা- বাগেরহাট।
২. আমানুর শেখ (২৮) (পিতা- মৃত লুৎফর শেখ), সাং-কুশলা উত্তরপাড়া, থানা- তেরখাদা, জেলা-খুলনা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
২. ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার (দ্বিতীয় ঘটনা):
একই দিনে বিকেল ৩:৩০ ঘটিকায় রায়পুরা থানা পুলিশের অপর একটি টিম বালুয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ (৩২)-কে (পিতা- মৃত সুরুজ মিয়া, সাং- বালুয়াকান্দি, থানা-রায়পুরা, জেলা- নরসিংদী) ১০০ (একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এ ঘটনায় রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
৩. ২ কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার (তৃতীয় ঘটনা):
এছাড়াও, রায়পুরা থানা পুলিশের আরেকটি টিম থানা এলাকায় অভিযান চালিয়ে মাহমুদাবাদ চেকপোস্ট থেকে আরও ০২ (দুই) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মিজান (২২)-কে (পিতা-সামসুল আলম, সাং- খান চরপাড়া, থানা – উখিয়া, জেলা- কক্সবাজার) গ্রেফতার করে। এই ঘটনায়ও রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ বদ্ধপরিকর। সকল অপরাধীকে আইনের আওতায় না আনা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরও পড়ুন  জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০