অনলাইন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ৪:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক কারাগারে

মুক্তাগাছায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক কারাগারে : প্রতিদিন খবর

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৪ বছরের এক কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী গত বুধবার রাতে ৩ অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) কিশোরীর মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া তিনজন হলেন- উপজেলার ধিতুয়া গ্রামে রমেশ চন্দ্র দের ছেলে পংকজ দে (১৯), চাপুরিয়া গ্রামের খাইরুল হকের ছেলে রোমান মিয়া (২৩) ও আব্দুর রহিমের ছেলে এমরান হোসেন (৩২)। এদিকে অপর অভিযুক্ত চাপুরিয়া গ্রামের আমির হোসেন (২৮) পলাতক রয়েছে।

পুলিশ জানায়, উপজেলার ১৪ বছর বয়সী এক কিশোরী ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন। গত মঙ্গলবার ওই কিশোরী ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে মুক্তাগাছায় বাস থেকে নামে। পরে অটোরিকশা করে পদুরবাড়ী বাজারে নেমে সেখান থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে যেতে থাকেন। রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী পংকজ দের সাথে দেখা হয়। পংকজ তাকে বাড়ি পৌঁছে দেবার কথা বলে একটি অটোরিকশাতে তুলে নেয়। পরে তাকে অটোরিকশায় করে ভিন্ন পথে ঘুরিয়ে চাপুরি গ্রামের একটি বাঁশ বাগানে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে পংকজ ও তার তিন সহযোগী অটোচালক রোমান মিয়া, আমির হোসেন এবং এমরান মিলে পালাক্রমে ধর্ষণ করে।

আরও পড়ুন  বাসের ধাক্কায় ট্রাক্টর চালকসহ নিহত ২

ভুক্তভোগী কিশোরী জানায়, পঙ্কজ তার এলাকার হওয়ায় পরিচিত ছিলো। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বললে সে তাতে রাজি হয়। কিন্তু তাকে তুলে নিয়ে বিভিন্ন স্থান ঘুরিয়ে ধর্ষণ করে ভোরে একটি ফিসারির পাড়ে ফেলে যায়। পরে সকালে লোকজন তাকে বাড়ি পৌঁছে দেয়।

এদিকে কিশোরীকে ধর্ষণের ঘটনা জানাজানি হলে এলাকাবাসী মিলে বুধবার রাত ১০টার দিকে তিন ধর্ষককে ধরে বেঁধে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, কিশোরীর বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে৷ কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০