অনলাইন ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ৪:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলে দুই বছরের জন্য নিষিদ্ধ ব্রুক

টানা দুইবার আইপিএলে দলে পেয়েও টুর্নামেন্ট শুরুর ঠিক আগে সরে দাঁড়ানোর কারণে শাস্তি পেলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। আইপিএলের নতুন নিয়ম অনুসারে, দু’বছরের জন্য এই লিগে খেলতে পারবেন না ব্রুক। আইপিএলের নতুন নিয়ম চালুর পর প্রথম ক্রিকেটার হিসেবে নিষেধাজ্ঞার মুখে পড়লেন ব্রুক।

২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় ব্রুকের। ২০২৪ মৌসুমের আগে দিল্লি ক্যাপিটালস তাকে ৪ কোটি রুপিতে দলে নিলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট শুরুর আগেই নাম প্রত্যাহার করেন তিনি।


পরের বছর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি করেন ব্রুক। ২০২৫ মৌসুমের আগে মেগা নিলামে ৬.২৫ কোটি রুপিতে তাকে নেয় দিল্লি ক্যাপিটালস। আবারও আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন ২৬ বছর বয়সি ব্রুক।

খেলোয়াড়দের এমন ধারাবাহিক নাম প্রত্যাহারের অভিযোগ বাড়তে থাকায় নতুন নিয়ম করেছে বিসিসিআই। নতুন নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় নিলামে নাম নিবন্ধন করে দল পেলে এবং মৌসুম শুরুর আগে নিজেকে অ্যাভেইলবল না মনে করলে, পরবর্তী দুই মৌসুম তার ওপর আইপিএল ও নিলাম উভয় ক্ষেত্রেই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আইপিএলের এই নিয়ম অনুসারে ২০২৮ সালের মেগা নিলাম থেকে আবার অংশগ্রহণের যোগ্য হবেন এই ইংলিশ ব্যাটার।

আরও পড়ুন  সোস্যাল মিডিয়ায় অপপ্রচার, ৫০ কোটি টাকার মানহানি মামলা বিএনপি নেতা

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ২০২৬ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। শুরুতে বিশ্বের ১৪টি দেশের ১৩৫৫ জনের একটি বড় তালিকা পাঠিয়েছিল। সেখান থেকে কোন খেলোয়াড়দের নিলামে দেখতে চায় তা জানতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৫০ জন।


চূড়ান্ত তালিকায় বাংলাদেশের রয়েছেন ৭ জন ক্রিকেটার। তারা হলেন—মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় সাকিব আল হাসানের নাম থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০