অনলাইন ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘হ্যাঁ’ ভোট মানে সংস্কার আর ‘না’ ভোট মানে স্বৈরাচারী কাঠামো

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘হ্যাঁ ভোট’ মানে আপনি সংস্কারের পক্ষে। আর ‘না’ ভোট মানে যেভাবে চলছে সেভাবে চলবে। মানে স্বৈরাচারী কাঠামো অব্যাহত থাকবে। দুঃখজনক হলেও সত্য, সরকার যে প্রচার-প্রচারণা চালানোর কথা সেটি তারা করেনি। সরকার হলো একটি জগদ্দল পাথরের মতো। এই জগদ্দল পাথর সরানো বড় দুরূহ। আশা করি, তারা প্রচার প্রচারণা চালাবে।’

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য সুজন সম্পাদক বলেন, ‘তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থার জন্য আমি আদালতে গিয়েছি। পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারে ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনতে আমি আদালতে গিয়েছি এবং এটি ফিরে এসেছে। পঞ্চদশ সংশোধনীর রায় হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। দুর্ভাগ্য বশত এটি স্থগিত হয়েছে আপিল বিভাগে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে এটির শুনানির তারিখ পড়েছে। তখন আশা করি তত্ত্ববধায়ক সরকার ফিরে আসবে।’

বদিউল আলম মজুমদার বলেছেন, ‘রাষ্ট্রের কতগুলো মৌলিক সংস্কারের বিষয়ে এবারের নির্বাচনে সব নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ হবে। ৪৮টি বিষয়কে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই চারটি প্যাকেজে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের মাধ্যমে গণভোট হবে। আমরা সুজনের পক্ষ থেকে প্রস্তুতি নিচ্ছি, শীঘ্রই গণভোটের বিষয়ে প্রচার প্রচারণা চালাবো। মানুষ যেন জেনে বুঝে ভোট দিতে পারে। কি কি সংস্কার হবে, এই সংস্কারের মাধ্যমে কি সুফল বয়ে নিয়ে আসবে?’

আরও পড়ুন  বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : আলাল

সংস্কারের বিষয়ে গণভোট অন্তর্ভুক্ত উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের ব্যাপারে ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনতে আমি নিজে আদালতে গিয়েছি এবং বর্তমানে এটি ফিরে এসেছে। পঞ্চদশ সংশোধনীর রায় হওয়ার কথা ছিলো গত বৃহস্পতিবার। দুর্ভাগ্যবশত আপিল বিভাগে এটি স্থগিত হয়েছে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে এটির শুনানির তারিখ পড়েছে। তখন আশা করি দেশে ফের তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে।’

সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০