অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১১

সিলেটের গোয়াইনঘাটে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় মানব পাচার মামলায় অভিযুক্ত এক ব্যক্তিসহ ১১ জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের কুলুমছড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে মানব পাচার মামলায় আগে গ্রেপ্তার রাজবাড়ীর বালিয়াকান্দি নতুন গুরগুরি এলাকার অজয় বিশ্বাস (৩০) আছেন। পুলিশ জানায়, তাঁকে ২২ ডিসেম্বর মানব পাচার মামলায় গ্রেপ্তার করা হয়। ওই মামলায় জামিন পেয়ে আবার তিনি ভারত সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোয়াইনঘাটের কুলুমছড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ১০ জনকে আটক করে বিজিবি। তাঁদের মধ্যে ছয় পুরুষ, চার নারী ও এক শিশু আছে। পরে আজ মঙ্গলবার সকালে তাঁদের গোয়াইনঘাট থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল রাতেই পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে একই এলাকা থেকে অজয় বিশ্বাসকে আটক করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, অজয় বিশ্বাস ওই ১০ জনকে অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  বেগম জিয়ার লড়াইকে ধারণের মধ্য দিয়ে দেশকে পুনর্গঠন করব: নাহিদ

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ওই ঘটনায় আটক ব্যক্তিদের মধ্যে একজনকে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০