অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইলিয়াসপত্নীর কোনো বাড়ি নেই, ছেলের কাছে ঋণ ১৩ লাখ টাকা

সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোছা তাহসিনা রুশদীর লুনা নিজের ৪০ ভরি স্বর্ণালংকার রয়েছে বলে উল্লেখ করেছেন। এসব স্বর্ণালংকার বিবাহ সূত্রে পাওয়া বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি। তার নিজস্ব কোনো বাড়ি নেই। ঢাবিতে চাকরিজীবী হিসেবে ডেপুটি রেজিস্ট্রার ছিলেন, বর্তমানে অসরপ্রাপ্ত বলে হলফনামায় উল্লেখ করে নির্বাচন কমিশনে দাখিল করা তার সম্পদ, আয় ও দায়সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

হলফনামার আইনি তথ্য অংশে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই। সম্পদ বিবরণীতে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ২ কোটি ৬১ লাখ ৪৩ হাজার ৪৯২ টাকা। তার বার্ষিক আয় ৯ লাখ ৫২ হাজার ৩৮৭ টাকা।

নগদ অর্থ হিসেবে তিনি দেখিয়েছেন মোট ১৭ লাখ ৭০ হাজার ৪৬৪ টাকা। এর মধ্যে নিজের কাছে রয়েছে ৪ লাখ ২০ হাজার ৪৬৪ টাকা এবং ছেলের কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকা।

অস্থাবর সম্পদের ক্ষেত্রে অর্জনমূল্য দেখানো হয়েছে ১ কোটি ১৩ লাখ ৭৬ হাজার ১৫৭ টাকা ৫৪ পয়সা এবং বর্তমান বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ ১১ হাজার ৫৮ টাকা। স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৭৫ লাখ ২৯ হাজার ৯০০ টাকা, যার বর্তমান মূল্য ৮৯ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা।

এছাড়া যৌথ মালিকানায় প্রাপ্ত সম্পদের মূল্য দেখানো হয়েছে ৩৪ হাজার ২০০ টাকা। তবে বিবাহসূত্রে প্রাপ্ত ৪০ ভরি স্বর্ণের মূল্য তিনি নির্দিষ্ট করে উল্লেখ করেননি। স্বর্ণের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১৮ লাখ ৩৪ হাজার ১৬৬ টাকা। এসব হিসাব যোগ করলে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৬১ লাখ ৪৩ হাজার ৮২৪ টাকা। যদিও আয়কর রিটার্নে তিনি সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন ২ কোটি ৬১ লাখ ৪৩ হাজার ৪৯২ টাকা।

আরও পড়ুন  বিক্ষোভে সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ ইরানের

হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার নিজ নামে কোনো বাড়ি নেই। তবে নিজের নামে ঢাকা মেট্রো-গ-২৮-৯৯৩৯ নম্বরের একটি গাড়ি রয়েছে। পাশাপাশি নিখোঁজ স্বামী এম ইলিয়াস আলীর নামে ঢাকা মেট্রো-ঘ-১১-৭৩৮৯ নম্বরের একটি গাড়ি এবং ঢাকার বনানীতে ৫ কাঠা জমির ওপর নির্মিত একটি বাড়ি (অ্যাপার্টমেন্ট সংখ্যা ৫) দেখানো হয়েছে। এছাড়া বিশ্বনাথ সদরে ৩৩১ স্কয়ার ফিট আয়তনের একটি দোকান রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য এ আসনে আরো আটজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে সম্পদে শীর্ষে রয়েছেন মোছা তাহসিনা রুশদীর লুনা। আয়ে এগিয়ে আছেন, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস শহীদ। তিনি হলফনামায় তার আয়, সম্পত্তির কোন হিসেব না দেখালেও ফরম ২০ ও ২১ এবং আয়কর রিটার্নে তার বার্ষিক আয় ৫০ লাখ টাকা দেখিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরানের খসড়া চুক্তির ঘোষণা আসতে পারে

রংপুরে পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে তরুণের মৃত্যু

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

চীন যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

মহাসড়কের ১০ স্পটে ভোগান্তির শঙ্কা

বৈশ্বিক অস্থিরতার মাঝেও নতুন উচ্চতায় ভারতের কূটনীতি

১০

সিরিজ সেরা মুশফিক জানালেন কঠোর পরিশ্রমের কথা

১১

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা

১২

নিলামে আরও ১০০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

১৩

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর

১৫

এক সেকেন্ডও দেরি কইরেন না, আল্লাহ যদি বাঁচাই রাখে কথা হবে’

১৬

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক

১৭

ইসির বিচার করার হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

১৯

র‌্যাব পরিচালনায় আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০