অনলাইন ডেস্ক
৩ জানুয়ারী ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোনয়ন বৈধ ঘোষণা. ঠাকুরগাঁও : মির্জা ফখরুলসহ ১৭ জনের

ঠাকুরগাঁও-১ আসেন বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঠাকুরগাঁও জেলার তিনটি আসনে মোট ১৭ জনের মনোনয়নপত্র বৈধ, দুই জনের স্থগিত এবং একজনের বাতিল ঘোষণা করা করেছে।

শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা এ ঘোষণা প্রদান করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে গত ২৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত ২১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

পরে যাচাই-বাছাই শেষে আজ ঠাকুরগাঁও–১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দাখিলকৃত তিনটি মনোনয়নের সবকটি বৈধ ঘোষণা হয়েছে।

আরও পড়ুন  নতুন সংকটে নোয়াখালী, কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত খালেদ মাহমুদের

ঠাকুরগাঁও–২ আসনে দাখিলকৃত আটটি মনোনয়নের মধ্যে ছয়টি বৈধ ও দুটি স্থগিত হয়েছে। এর মধ্যে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী সাহবুদ্দিন আহাম্মেদের মনোনয়ন স্থগিত হয়েছে।

এছাড়াও ঠাকুরগাঁও- ৩ আসনে দাখিলকৃত ১০টি মনোনয়নের মধ্যে মামলা থাকায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিনের মনোনয়ন স্থগিত ও স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়ন বাতিল করা হয়। তবে বাকি আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে।

এসব বিষয়ে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা জানান, কিছু ত্রুটির জন্য যাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে, পরবর্তীতে তারা তাদের কাগজপত্রগুলো সংশোধন করার সুযোগ পাবে। কাগজপত্র সঠিক করে জমা দিলে পরবর্তীতে তাদের মনোনয়নপত্র বাতিল না বৈধ সেটি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০