অনলাইন ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ৪:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৫-এর প্রেরণায় ২৬-এ চুয়েট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসটা শহর থেকে বেশ দূরে। কাপ্তাই সড়কের কোল ঘেঁষে ১৭১ একরের বিশাল প্রাঙ্গণ শিক্ষার্থীদের কাছে এক ‘অন্য দুনিয়া’। বছরজুড়ে নানা উদ্ভাবনী কার্যক্রমে সরব থাকেন চুয়েটের শিক্ষার্থীরা। ২০২৫ সালও ব্যতিক্রম ছিল না। উদ্ভাবন, গবেষণা, উদ্যোগ মিলিয়ে গত বছরের উল্লেখযোগ্য কিছু ঘটনায় চোখ ফেরানো যাক।

৫০০–তে ৪৯৯ দশমিক ৮!
গত বছর গ্লোবাল স্পেস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন হয় চুয়েটের ‘টিম এসরো’, সঙ্গে জিতে নেয় ‘বেস্ট টিম ভিডিও’ পুরস্কার। প্রতিযোগিতাটির সিনিয়র ক্যাটাগরিতে অংশ নিয়ে ৫০০ নম্বরের মধ্যে টিম এসরো পেয়েছিল ৪৯৯ দশমিক ৮। টানা সাত দিন চলা এই প্রতিযোগিতায় চুয়েটের প্রতিযোগীরা প্ল্যানেটারি সায়েন্স, স্পেসক্রাফট ডিজাইন, অরবিটাল মেকানিকস, রিমোট সেন্সিং, এন্ট্রি-ডিসেন্ট-ল্যান্ডিং, এক্সট্রাটেরেস্ট্রিয়াল হ্যাবিট্যাট, হিউম্যান ও রোবোটিক এক্সপ্লোরেশনসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার প্রমাণ দিয়েছেন। দলের সদস্য সজীব কুমার কর বলেন, ‘তখন পূজার ছুটি ও টার্ম ফাইনাল একসঙ্গে চলছিল। তবে আমাদের টিমের দারুণ ডেডিকেশন, পারফেক্ট টিমওয়ার্ক আর স্ট্র্যাটেজির ফলেই আমরা পেরেছি। ভবিষ্যতেও দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা আছে।’

শোক থেকে শক্তি
সড়ক দুর্ঘটনা রোধে উদ্ভাবনী সমাধান দেখিয়ে সাফল্য অর্জন করেন চুয়েটের শিক্ষার্থী তাসনিম বিনতে আহসান। হোন্ডা ফাউন্ডেশন আয়োজিত ‘থ্রি জিরো টেকাথন’ নামের একটি প্রতিযোগিতায় ‘দুর্ঘটনাহীন’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে ৫০ হাজার জাপানিজ ইয়েন জিতে নেন স্থাপত্য বিভাগের এই শিক্ষার্থী। গত বছর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত হয়েছিলেন। ঘটনাটি তাসনিমকে বেশ নাড়া দিয়েছিল। সেই ভাবনা থেকেই এই প্রকল্প। ‘একটি ছোট যাত্রা—কাপ্তাই রোডের মর্মান্তিক দুর্ঘটনা’ নামে অনন্যার তৈরি এ প্রকল্পে বিশেষ ধরনের ‘স্মার্ট হেলমেট’ তৈরির প্রস্তাব দেওয়া হয়। এই হেলমেট গতি নিয়ন্ত্রণের পাশাপাশি প্রয়োজনে তথ্য পাঠাতে সাহায্য করবে।

পুরস্কার এসেছে জাপান থেকে
জাপান থেকে ‘এশিয়া ইয়াং ডিজাইনারস অ্যাওয়ার্ড’ এনেছেন স্থাপত্য বিভাগের মাহদিয়া রহমান। প্রতিযোগিতায় প্রথমে বাংলাদেশ পর্বে স্বর্ণপদক জিতে আন্তর্জাতিক পর্বে জায়গা করে নেন তিনি। সেখানেই তাঁর প্রকল্পটি বিচারকদের নজর কাড়ে। স্বামীহারা যেসব নারী সমাজে টিকে থাকতে সংগ্রাম করছেন, তাঁদের স্বাবলম্বী করতে চেয়েছেন মাহদিয়া। বিশেষ এক চায়ের দোকানের নকশা করেছেন তিনি, যার মাধ্যমে সম্মানজনকভাবে জীবিকা নির্বাহ করা সম্ভব। মাহদিয়া বলেন, ‘পুরস্কার পাব ভাবিনি। আমাদের দেশে স্বামীহারা অনেক নারীকে সন্তানসহ খুব অসহায় জীবন যাপন করতে দেখি। আবার চায়ের দোকানও আমাদের সমাজে খুব পরিচিত ও সাধারণ একটি বিষয়। এই দুটো দিককে এক করেই আইডিয়াটা মাথায় এসেছে।’

রানার্সআপ তুরস্কে
২০২৫ সালের নভেম্বরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতা সেজেরিফেস্ট ২০২৫। এই আয়োজনে রানার্সআপ হয় মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের মিনহাজুল ইসলাম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের জাবের আহছান ভূঁইয়ার দল। ত্রিমাত্রিক নকশা ও ত্রিমাত্রিক মুদ্রণ ব্যবহার করে এক বিশেষ প্রযুক্তি উদ্ভাবন করেছেন এই দুই শিক্ষার্থী, যা শারীরিক প্রতিবন্ধীদের জীবনকে কিছুটা হলেও সহজ করবে। তাঁদের প্রকল্পের নাম ছিল ‘স্টেডি গ্রিপ—স্বয়ংক্রিয় কাঁপুনি দমন গ্লাভস’। চূড়ান্ত পর্বে বাংলাদেশ, পাকিস্তান, আলজেরিয়া, ভুটান, ভারতসহ ৮ দেশের ১০টি দল অংশ নেয়। চুয়েটের দলটি জিতে নেয় রানার্সআপের পুরস্কার।

আরও পড়ুন  যে কারণে ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

বিতর্কে সেরা
এ বছরের মে মাসে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসবে ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দলকে হারিয়ে জয়ী হয় চুয়েট ডিবেটিং সোসাইটি। দলের সদস্য ছিলেন কামরুল আহসান, আফফান বিন নূর ও কৌশিক বৈদ্য।

বিয়ারিং প্যাড নিয়ে গবেষণা
ভূমিকম্প–সহনশীল ভবন নির্মাণের জন্য বিয়ারিং প্যাড তৈরির কাজ করছেন চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক বশির জিসান। কলামের মধ্যে থাকা এই প্যাডের মূল কাজ হলো ভূমিকম্পের সময় ঝাঁকি সহ্য করা। টায়ার ও রড দিয়ে তৈরি করা প্যাড বেশ ব্যয়বহুল হওয়ায় বাংলাদেশে এর ব্যবহার খুব একটা চোখে পড়ে না। তাই গাড়ির পরিত্যক্ত টায়ার থেকে স্বল্প খরচে বিয়ারিং প্যাড তৈরি করেছেন তিনি। বশির জিসান বলেন, ‘এই বিয়ারিং প্যাড ব্যবহার করলে খুবই কম খরচ পড়বে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকিও হ্রাস পাবে।’

শনাক্ত হবে সেপসিস
হাসপাতালে মৃত্যুর অন্যতম প্রধান কারণ সেপসিস। এটি একটি সংক্রমণজনিত রোগ। সময়মতো শনাক্ত করা না গেলে সেপসিস প্রাণঘাতী হতে পারে। তবে শুরুতেই এটি চিহ্নিত করা বেশ কঠিন। চুয়েটের তিন শিক্ষক বলছেন, তাঁরা এমন একটি পদ্ধতি তৈরি করেছেন, যা ব্যবহার করে সংক্রমণের শুরুতেই দ্রুত ও নির্ভুলভাবে সেপসিস শনাক্ত করা সম্ভব। এ গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান ও সহকারী অধ্যাপক ফাহিম মাহমুদ। গবেষকেরা আশা করছেন, এই পদ্ধতি সেপসিসকে মারাত্মক পর্যায়ে পৌঁছানো রোধ করবে এবং হাসপাতালের আইসিইউতে চাপ কমাবে। সাধারণ সেন্সর এবং অল্প দামের র‍্যাস্পবেরি পাই ব্যবহার করে পরীক্ষামূলক মডেল তৈরি ও যাচাই করা হয়েছে। এর নির্ভুলতার হার প্রায় ৮৭ শতাংশ, যা সেপসিস শনাক্তকরণের অন্যান্য পদ্ধতি থেকে ভালো। অধ্যাপক মেহেদী হাসান বলেন, ‘এই প্রযুক্তি মাঠপর্যায়ে কাজে লাগালে ভবিষ্যতে বহু রোগীর জীবন বাঁচবে

টেলিস্কোপ নির্মাণ
ডবসোনিয়ান মডেলের একটি টেলিস্কোপ নির্মাণ করেছেন চুয়েটের কয়েকজন শিক্ষার্থী। ‘এসরোস্কোপ’ নামের এই টেলিস্কোপটি প্রায় ১ বিলিয়ন আলোকবর্ষ দূরের নক্ষত্র পর্যবেক্ষণে সক্ষম। প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন যন্ত্রকৌশল বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ফাহিম ফয়সাল, সঙ্গে আরও ৬ জন যুক্ত ছিলেন।

গবেষকদের বন্ধু ‘রিসার্চবাডি’
গবেষণার বিভিন্ন ধাপে সহায়তা দিতে চুয়েটের তিন শিক্ষার্থী চালু করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘রিসার্চবাডি এআই’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গবেষণা প্রবন্ধ লেখা, পেপার রিভিউ, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার সহায়তা এবং গবেষণার জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহে ভার্চ্যুয়াল ল্যাব সুবিধা দেওয়া হচ্ছে। উদ্যোগটির সঙ্গে যুক্ত চুয়েটের তিন শিক্ষার্থী হলেন মো. ফাহিম উদ্দিন, মো. জহিরুল ইসলাম ও নাহিয়ান বিন নুর। তাঁদের চিফ টেকনোলজি অফিসার ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইশমাম আহমেদ। উদ্যোক্তারা জানালেন, গত ৮ মাসে এই প্রতিষ্ঠানটির আয় প্রায় ২০ লাখ টাকা। এখন পর্যন্ত এর ব্যবহারকারী প্রায় ২ হাজার জন। গবেষণা হয়েছে ১ হাজার ১০০টি। ২০টি গবেষণাপত্র প্রকাশ হয়েছে। ৪০টির কাজ চলমান। মূল উদ্যোক্তা মো. ফাহিম উদ্দিন বলেন, ‘গবেষণায় আগ্রহী শিক্ষার্থী ও গবেষকদের বাস্তব সমস্যার সমাধান দিতেই এই উদ্যোগ। অল্প সময়েই দেশ-বিদেশের গবেষকদের কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০