অনলাইন ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানজুড়ে বিক্ষোভ নিয়ে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের পর ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিক্ষোভ চলাকালে ইরানে যদি আরও প্রতিবাদকারী নিহত হন, তাহলে যুক্তরাষ্ট্র ‘খুব শক্ত আঘাত’ হানবে।

সোমবার (০৫ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমরা পরিস্থিতির ওপর খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছি। যদি তারা আগের মতো মানুষ হত্যা শুরু করে, তাহলে আমার মনে হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা খুব শক্ত আঘাত পাবে।

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে সোমবার সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের কট্টরপন্থি কর্মকর্তাদের মন্তব্য সন্ত্রাসবাদ ও সহিংসতাকে উসকে দিচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, জায়নবাদী সত্তা আমাদের জাতীয় ঐক্যে আঘাত হানার যে কোনো সুযোগের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন  ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

এর আগে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে।

উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে। একই সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলে সহিংস সংঘর্ষ তীব্র আকার ধারণ করছে। রোববার (০৪ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দোকানদারদের ধর্মঘটের মধ্য দিয়ে এই বিক্ষোভের সূচনা হয়। এক সপ্তাহের ব্যবধানে তা বিস্তৃত আকার ধারণ করেছে এবং এখন বিক্ষোভকারীরা অর্থনৈতিক দাবির পাশাপাশি রাজনৈতিক দাবিও তুলছেন।

আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, চলমান বিক্ষোভ এখনো দেশব্যাপী রূপ নেয়নি এবং দ্রুত গতি পাচ্ছে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০