অনলাইন ডেস্ক
৭ জানুয়ারী ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চবির ‘বি-১’ উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৬৭.৫৪ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ‘বি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা বুধবার (৭ জানুয়ারি) সম্পন্ন হয়েছে। বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চলা এ পরীক্ষায় ৬৭ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

গত বছরের ন্যায় এবারও উপ-ইউনিটটির ভর্তি পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে (নতুন কলা অনুষদ ভবন) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি-২’ উপ- ইউনিট এবং শনিবার (১০ জানুয়ারি) ‘বি’’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা যায়, ‘বি-১ উপ-ইউনিট টি কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা, চারুকলা ও সংগীত নিয়ে গঠিত। এ বছর উপ-ইউনিট টির ১৩৫টি সাধারণ আসনের বিপরীতে আবেদন জমা পরে মোট ১ হাজার ৬৪৫টি। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন এক হাজার ১১১ জন, যার ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৬৭ দশমিক ৫৪ শতাংশ এবং একটি আসনের বিপরীতে লড়েন গড়ে আটজন।

আরও পড়ুন  তারেক রহমানের জনপ্রিয়তায় প্রতিপক্ষ দিশাহারা : মোস্তফা জামান

বি-১ উপ–ইউনিটের ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক ইংরেজিতে ২৫, ইংরেজিতে ২৫, সাধারণ জ্ঞানে ৫০ নম্বর থাকছে। এ ছাড়া আলাদাভাবে বাংলায় ন্যূনতম ৫, ইংরেজিতে ৬ আর সাধারণ জ্ঞানে ১৭ নম্বর পেতে হবে।

গত বছরের মতো এ বছরও চারটি ইউনিট ও তিনটি উপ–ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপ-ইউনিটগুলো হচ্ছে বি-১, বি-২, এবং ডি-১। সব ইউনিট ও উপ-ইউনিট মিলিয়ে এ বছর পরীক্ষায় ২ লাখ ৩৩ হাজার ৩২৬ শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন।

সবগুলো ইউনিট, উপ-ইউনিট মিলিয়ে ৩ হাজার ৫৯৭টি সাধারণ আসনের বিপরীতে পরীক্ষা হচ্ছে এ বছর। সাধারণ আসনের বাইরে ৫৬৮ আসন কোটা হিসেবে বরাদ্দ রয়েছে। এ বছর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের জন্য পোষ্য কোটা থাকছে না। তারই সঙ্গে এ বছর ভর্তি পরীক্ষার ফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল যুক্ত হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০