অনলাইন ডেস্ক
৮ জানুয়ারী ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের জন্য ৩৯ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে আলোচিত প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী তহবিল নির্ধারিত ব্যয়ের সীমা অতিক্রম করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের কাছে আর্থিক সহায়তার আহ্বানের পর অল্প সময়েই উল্লেখযোগ্য অঙ্কের অনুদান জমা পড়েছে তার নামে খোলা নির্বাচনী হিসাবে।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় দেশ ও বিদেশে অবস্থানরত সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য সহযোগিতা চান ব্যারিস্টার ফুয়াদ। তার সেই আহ্বানে সাড়া দিয়ে প্রথম ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান জমা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১টার দিক (বুধবার দিবাগত রাত) নিজের ফেসবুক পেজে অনুদান সংগ্রহের সর্বশেষ হালনাগাদ হিসাব প্রকাশ করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদের দেওয়া তথ্য অনুযায়ী, তার নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুসারে ভোটার প্রতি ১০ টাকা হিসাবে তার সর্বোচ্চ নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারিত হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। তবে ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত অনুদানের পরিমাণ সেই সীমা ছাড়িয়েছে।

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ-যুবরাজের শোক

হালনাগাদ হিসাব অনুযায়ী, বিকাশের মাধ্যমে এসেছে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।

ব্যারিস্টার ফুয়াদ জানান, দেশ-বিদেশের অসংখ্য মানুষ অর্থ সহায়তার পাশাপাশি ফোনকল ও বার্তার মাধ্যমে তার প্রতি ভালোবাসা, উৎসাহ প্রকাশ করেছেন। একই সঙ্গে স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো নির্বাচনকালজুড়ে অনুদানসংক্রান্ত সব হিসাব অডিট করে প্রকাশ করা হবে। পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০