অনলাইন ডেস্ক
৯ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার নতুন সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় দুই দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্ঙ্খলা বাহিনী। এর প্রতিবাদে শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা শপিংমল এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

এদিকে মুসাব্বির হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আরও একটি ভিডিও ফুটেজ এসেছে পুলিশের হাতে। এ নিয়ে জোর তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিংমলের পেছনের গেটে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামে এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ।

আরও পড়ুন  এনইআইআর চালুতে ক্ষোভে বিটিআরসি ভবনে ভাঙচুরের অভিযোগ

পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফার্মগেট হয়ে তেজগাঁও থানার সামনে এসে অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

এদিকে, পুলিশ বলছে তাদের হাতে নতুন সিসিটিভি ফুটেজ এসেছে। এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক‍্যশৈনু মারমা বলেন, নতুন পাওয়া ভিডিও ফুটেজে শুটারদের চেহারা আরও স্পট। যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

গত বুধবার রতে রাজধানীর পশ্চিম তেজতুরি পাড়ায় সাবেক এই নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০