ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

নোবেল না পাওয়ায় নরওয়েকে ‘নোংরা’ দেশ বললেন ট্রাম্প


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

নোবেল না পাওয়ায় নরওয়েকে ‘নোংরা’ দেশ বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

নোবেল কমিটি তাকে শান্তি পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ঘিরে নিজের কটূক্তি আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি দেশটিকে অশালীন শব্দবন্ধ ব্যবহার করে ‘শিট হাউস কান্ট্রি’ বলেছেন। তিনি আরও বলেছেন, নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না। নরওয়ের রাজধানী ওসলোতে নোবেল কমিটির অবস্থান।

আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের আগে মিশিগানের পোর্ট হুরনে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প এ মন্তব্য করেন। ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করে ট্রাম্প বলেন, তিনি কিছু দেশ থেকে আসা অভিবাসীদের স্বাগত জানাবেন, কিন্তু নরওয়ে থেকে নয়, কারণ আমি নোবেল পুরস্কার পাইনি...তাই নরওয়ে থেকে কাউকে আমি চাই না।

যদিও ট্রাম্প প্রশাসন নরওয়ের অভিবাসীদের বিষয়ে নতুন কোনও সরকারি নীতি গ্রহণ করছে, এমন কোনও ইঙ্গিত নেই। ট্রাম্প বলেন, নরওয়ে আসলে একটি ‘শিট হাউস’ দেশ হয়ে গেছে। এ শব্দ তিনি আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ক্ষেত্রেও ব্যবহার করেছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, মাথাপিছু জিডিপির বিচারে নরওয়ে সর্বোচ্চ আয়ের দেশগুলোর একটি। ২০২৬ সালের প্রথমার্ধে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন নরওয়েজীয় ক্রোনার (১৮৪ দশমিক ৩ বিলিয়ন ডলার) রেকর্ড মুনাফা করেছে।

অফিস সময়ের বাইরে হওয়ায় নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নরওয়েজীয় নোবেল কমিটির এক প্রতিনিধি মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। এ মাসের শুরুতে ট্রাম্প তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়াকে নরওয়ের জন্য অমোচনীয় কলঙ্ক বলেছিলেন।

বিষয় : ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বিশ্ব সংবাদ আমেরিকা নোবেল নরওয়ে

Protidinkhabor.com

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


নোবেল না পাওয়ায় নরওয়েকে ‘নোংরা’ দেশ বললেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

নোবেল কমিটি তাকে শান্তি পুরস্কার না দেওয়ায় নরওয়েকে ঘিরে নিজের কটূক্তি আরও বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি দেশটিকে অশালীন শব্দবন্ধ ব্যবহার করে ‘শিট হাউস কান্ট্রি’ বলেছেন। তিনি আরও বলেছেন, নরওয়ের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে না। নরওয়ের রাজধানী ওসলোতে নোবেল কমিটির অবস্থান।

আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের আগে মিশিগানের পোর্ট হুরনে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প এ মন্তব্য করেন। ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করে ট্রাম্প বলেন, তিনি কিছু দেশ থেকে আসা অভিবাসীদের স্বাগত জানাবেন, কিন্তু নরওয়ে থেকে নয়, কারণ আমি নোবেল পুরস্কার পাইনি...তাই নরওয়ে থেকে কাউকে আমি চাই না।

যদিও ট্রাম্প প্রশাসন নরওয়ের অভিবাসীদের বিষয়ে নতুন কোনও সরকারি নীতি গ্রহণ করছে, এমন কোনও ইঙ্গিত নেই। ট্রাম্প বলেন, নরওয়ে আসলে একটি ‘শিট হাউস’ দেশ হয়ে গেছে। এ শব্দ তিনি আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের ক্ষেত্রেও ব্যবহার করেছেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুযায়ী, মাথাপিছু জিডিপির বিচারে নরওয়ে সর্বোচ্চ আয়ের দেশগুলোর একটি। ২০২৬ সালের প্রথমার্ধে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন নরওয়েজীয় ক্রোনার (১৮৪ দশমিক ৩ বিলিয়ন ডলার) রেকর্ড মুনাফা করেছে।

অফিস সময়ের বাইরে হওয়ায় নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নরওয়েজীয় নোবেল কমিটির এক প্রতিনিধি মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। এ মাসের শুরুতে ট্রাম্প তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়াকে নরওয়ের জন্য অমোচনীয় কলঙ্ক বলেছিলেন।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার