ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

দুই মাসে এলপিজির দাম কত বাড়ল?

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

দুই মাসে এলপিজির দাম কত বাড়ল?

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে ছিল ১ হাজার ৮৩৭ টাকা। 

মাত্র দুই মাস আগে সেপ্টেম্বরে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৮৫ টাকা। ফলে সেপ্টেম্বর মাসের তুলনায় সব মিলিয়ে গত দুই মাসে শুধু ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৭৫ টাকা। 

সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে দাম বাড়ানোর এই ঘোষণা দেয়। নতুন এই দাম সোমবার রাত আটটা থেকেই কার্যকর হয়েছে। আরও পড়ুনআরও পড়ুন১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

প্রজ্ঞাপনে এলপিজির অন্যান্য সাইজের সিলিন্ডারের নতুন দামও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজি ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

চলতি বছরে বিইআরসির তথ্য বলছে, বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে তা ৫০ টাকা বেড়ে ১ হাজার ৩৫৬ টাকা হলেও মার্চে সামান্য কমে ১ হাজার ৩৪১ টাকা হয়। এরপর এপ্রিলে এক লাফে ৩৮৭ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ৭২৮ টাকায় এবং মে মাসে আরও ২১২ টাকা বেড়ে হয় ১ হাজার ৯৪০ টাকা।

তবে মে মাসের পর থেকে কয়েক মাস এলপিজির দাম কিছুটা নিম্নমুখী ছিল। জুনে ৫৫ টাকা কমে দাম ১ হাজার ৮৮৫ টাকা এবং জুলাইয়ে বড় পতনের পর ৩৫৭ টাকা কমে ১ হাজার ৫২৮ টাকায় নেমে আসে। এরপর আগস্টে ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা এবং সেপ্টেম্বরে ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

বিষয় : এলপি গ্যাস

Protidinkhabor.com

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দুই মাসে এলপিজির দাম কত বাড়ল?

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার