ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মোবারক হোসেন নামে এক জামায়াতকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ ও ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জানা গেছে, গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যান মোবারক হোসেন। সেখানে শিশুকে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকার ও কান্নাকাটিতে তিনি তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পাঁচ বছরের একটি শিশুর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টার ঘটনায় মোবারক হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকলেও এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

তারা অভিযোগ করেন, মোবারক হোসেন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে যেন কোনোভাবেই অপরাধের দায় এড়াতে না পারেন, তা নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতারের আলটিমেটাম দেন বক্তারা। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার করা না হলে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন—শিশুটির বাবাসহ বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও বিপ্লব হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ পারভীন মাহফুজা, মহিলা দলের সাধারণ সম্পাদক মাফরুহা পারভীন চামেলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়াতুল ইসলাম অনিক এবং জেলা কৃষক দলের সহ-অর্থ সম্পাদক আবু তালেব জোয়ার্দ্দার।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামি মোবারক হোসেনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : পাবনা

Protidinkhabor.com

রোববার, ০১ নভেম্বর ২০২৬

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামায়াতকর্মীকে গ্রেফতারে আলটিমেটাম

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার