ঢাকা    রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ: জামায়াতের দুই নেতার রোকন পদ বাতিল

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ: জামায়াতের দুই নেতার রোকন পদ বাতিল

কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দলটির সাবেক মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িসহ কার্যালয় ভাঙচুর করা হয়। ওই অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানকে নিয়ে একটি দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এর দুদিন পরই (১৬ অক্টোবর) কেন্দ্রীয় নির্দেশনায় কুমিল্লা মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় তত্ত্বাবধানে সংগঠন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তীতে তদন্ত কমিটির দাখিল করা সুপারিশের ভিত্তিতে গত ২৬ অক্টোবর আমিরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সভায় দুই নেতার বিরুদ্ধে এ শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, এই সহিংস ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এর আগেই গত ১৫ অক্টোবর এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

Protidinkhabor.com

রোববার, ০১ নভেম্বর ২০২৬

দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ: জামায়াতের দুই নেতার রোকন পদ বাতিল

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার