ঢাকা    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুতে নিন্দা, তদন্তের দাবি জামায়াত আমিরের


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুতে নিন্দা, তদন্তের দাবি জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক তৌফিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিতে হবে। মালিক ও শ্রমিক উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত যৌক্তিক সমাধানে পৌঁছানো প্রয়োজন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, শিল্প খাত দেশের প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, ক্ষতির পরিমাণ তত বাড়বে।

শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে থাকার কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, শিল্প বেঁচে থাকলে শ্রমিকও বেঁচে থাকবেন। মালিকদের শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানীরা অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে উল্লেখ করে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও আন্তরিক থাকার আহ্বান জানান শফিকুর রহমান। একই সঙ্গে ক্ষয়ক্ষতি ও অস্থিরতা এড়াতে সরকারকে দ্রুত দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন তিনি।

Protidinkhabor.com

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


পোশাকশ্রমিক তৌফিকের মৃত্যুতে নিন্দা, তদন্তের দাবি জামায়াত আমিরের

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক তৌফিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিতে হবে। মালিক ও শ্রমিক উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত যৌক্তিক সমাধানে পৌঁছানো প্রয়োজন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, শিল্প খাত দেশের প্রধান রপ্তানি খাত। এ খাতে বড় ধরনের বিপর্যয় ঘটলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, ক্ষতির পরিমাণ তত বাড়বে।

শ্রমিকদের ন্যায্য অধিকারের পক্ষে থাকার কথা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, শিল্প বেঁচে থাকলে শ্রমিকও বেঁচে থাকবেন। মালিকদের শ্রমিকদের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

এ ধরনের পরিস্থিতিতে সুযোগসন্ধানীরা অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে উল্লেখ করে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও আন্তরিক থাকার আহ্বান জানান শফিকুর রহমান। একই সঙ্গে ক্ষয়ক্ষতি ও অস্থিরতা এড়াতে সরকারকে দ্রুত দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন তিনি।


Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার