ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
Protidinkhabor.com

গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরবো : শেখ হাসিনা

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরবো : শেখ হাসিনা
শেখ হাসিনা বলেন, ‘‘আমি জানি, দেশে ফিরলে আমাকে গ্রেপ্তার করা হতে পারে৷ আমাকে কারাবন্দি করা হতে পারে, নির্যাতন করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে৷ এসব আমি ভালোভাবেই জানি৷ কিন্তু দূর থেকে আমার দেশের মানুষকে কষ্ট পেতে দেখে দেখে আমি বাকি জীবন কাটাতে পারি না৷''ছবি: Daniel Leal-Olivas/AFP/AP Photo/picture alliance

২০২৪ সালে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এপি-কে বলেছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যাও করা হতে পারে৷ তা সত্ত্বেও আগামী মাসে দেশে ফেরার সিদ্ধান্তে তিনি অটল৷

ইমেইলের মাধ্যমে পাঠানো প্রশ্নের জবাবে শেখ হাসিনা  আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে তিনি বলেন, ‘‘যদি মৃত্যুই আমার ভাগ্য হয়, তাহলে নিজের দেশের মাটিতে, আমার নিজের মানুষদের মাঝেই আমি মরতে চাই৷ তাই আমি বাংলাদেশে ফিরে আসবো৷ এই সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি৷''

প্রতিবেদনে এপি জানায়, বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে প্রশ্নগুলো পাঠানো হয়েছিল গত সপ্তাহে৷ গতকাল বুধবার এপির সব প্রশ্নের উত্তর দেন শেখ হাসিনা৷ ভারত থেকে কীভাবে দেশে ফিরবেন তা জানাননি৷ তবে বাংলাদেশে পৌঁছালে তাকে গ্রেপ্তার করা হতে পারে – সেই সম্ভাবনা বিবেচনায় নিয়ে শেখ হাসিনা বলেন, ‘‘আমি জানি, দেশে ফিরলে আমাকে গ্রেপ্তার করা হতে পারে৷ আমাকে কারাবন্দি করা হতে পারে, নির্যাতন করা হতে পারে, এমনকি হত্যাও করা হতে পারে৷ এসব আমি ভালোভাবেই জানি৷ কিন্তু দূর থেকে আমার দেশের মানুষকে কষ্ট পেতে দেখে দেখে আমি বাকি জীবন কাটাতে পারি না৷''

এপির প্রতিবেদনে বলা হয়, ‘‘শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা এমন এক সময়ে সামনে এলো, যখন তার দল কঠোর দমন-পীড়নের মুখে অনিশ্চিত এক ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে৷'' শেখ হাসিনার দল, অর্থাৎ বাংলাদেশে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতাদের সম্পর্কে বলা হয়, ‘‘দলটি বর্তমানে নিষিদ্ধ৷ দলের জ্যেষ্ঠ নেতারা হয় গ্রেপ্তার হয়েছেন, নয়তো নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন৷''

এপির এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা দাবি করেন, ‘‘২০২৪ সালের আগস্ট মাস থেকে এ পর্যন্ত তার দলের অন্তত ২০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে৷ এছাড়া হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে৷'' অনেকে ‘‘আত্মগোপনে যেতে বাধ্য হয়েছেন'' জানিয়ে তিনি আরো বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তার দলের অনেক সমর্থক নিজেদের ঘর-বাড়ি, ব্যবসা, জীবিকাও হারিয়েছেন৷

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ সম্পর্কে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে অবস্থানরত বাংলাদেশের অভিজ্ঞ রাজনীতিবিদ বলেন, ‘‘সেখানে কোনো স্বাভাবিক রাজনৈতিক বা গণতান্ত্রিক পরিবেশ নেই৷'' শেখ হাসিনার অভিযোগ, তার দলকে পরিকল্পিতভাবে দমন করা হচ্ছে৷

নিজের শাসনামলে শেখ হাসিনা ‘‘উগ্রবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন-'' এমন পর্যবেক্ষণও উঠে এসেছে এপির সাক্ষাৎকারভিত্তিক প্রতিবেদনে৷ শেখ হাসিনা জানিয়েছেন, বাংলাদেশে কট্টরপন্থিদের প্রভাব ক্রমশ বাড়ছে এবং এ বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন৷ তার মতে, বাংলাদেশের ‘‘বর্তমান রাজনৈতিক পরিবেশ চরমপন্থি গোষ্ঠীগুলোকে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে৷''

নাগরিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের কারণে সাম্প্রতিক সময়ে হিউম্যান রাইটস ওয়াচসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারেক রহমানের সরকারের সমালোচনা করেছে, কিন্তু সরকার বলছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে - এ কথাও প্রতিবেদনে উল্লেখ করেছে এপি৷

বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় নিরাপত্তাপরিস্থতি নিয়ে শঙ্কার কথাও উঠে এসেছে এপির প্রতিবেদনে৷ জানতে চাওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্র বা ভারতের মতো দেশগুলো তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করবে কি না৷ জবাবে কোনো বিদেশি সুরক্ষা চান না- জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘‘সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতাকে গুরুত্ব দিই আমি৷ আমাদের (বাংলাদেশের) পররাষ্ট্রনীতি সবসময় এমনই ছিল। তবে নিজের দেশে ফেরার জন্য আমার কোনো বিদেশি শক্তির আশীর্বাদের প্রয়োজন নেই৷''

এপির দাবি, শেখ হাসিনার বিষয়ে সরকারের অবস্থান জানার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ কিন্তু শেখ হাসিনার বিষয়ে মন্তব্যের অনুরোধে তাড়া সাড়া দেয়নি৷

Protidinkhabor.com

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরবো : শেখ হাসিনা

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার