ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে জর্ডান

আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে জর্ডান
ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তার উদ্বেগ এবং অবৈধ ও উগ্রপন্থী কনটেন্টের প্রচার ঠেকাতে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধ করেছে জর্ডান। সাইবার অপরাধ কমানো এবং ডিজিটাল নিরাপত্তা জোরদারে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানায় জর্ডানের জননিরাপত্তা অধিদপ্তর (পিএসডি)। গত মাসে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলায় নয়জন নিহত হওয়ার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হলো।

বিবৃতিতে নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পিএসডি। একই সঙ্গে অপরিচিত উৎসের অ্যাকাউন্ট, লিংক বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলতে এবং বেআইনি কর্মকাণ্ড বা কনটেন্ট সম্পর্কে সরকারি মাধ্যমে অভিযোগ জানাতে বলা হয়েছে।

গত মাসে জর্ডানের মধ্য-পশ্চিমাঞ্চলীয় কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামে ওই গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে রোববার তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

হামলার পর প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলা চালায় জর্ডান। আম্মানের দাবি, ওই হামলায় গির্জায় হামলার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আইএসআইএলের (আইএসআইএস) ২০ সদস্য নিহত হয়েছেন।

এদিকে চলতি মাসে রাজধানী আম্মানে আরেকটি ‘সন্ত্রাসী হামলায়’ এক নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং অপর একজন আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০১৩ সালে রুশ উদ্যোক্তা পাভেল দুরভ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। আইএসআইএলের মতো গোষ্ঠীগুলোও অ্যাপটি ব্যবহার করে বলে ধারণা করা হয়। গত জুলাইয়ে ‘সন্ত্রাসবাদে সহায়তার’ অভিযোগে দুরভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাশিয়া।

৪২ বছর বয়সী দুরভ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে রাশিয়ায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এ ছাড়া আরও কয়েকটি দেশে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

টেলিগ্রামে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড চ্যাটের সুবিধা থাকলেও সব কথোপকথন এই ব্যবস্থার আওতায় পড়ে না। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় অ্যাপটি বেশ জনপ্রিয়। বিশ্বজুড়ে টেলিগ্রাম ব্যবহারকারীদের প্রায় ৮ শতাংশ এ অঞ্চলের বাসিন্দা।

Protidinkhabor.com

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করেছে জর্ডান

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার