ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
Protidinkhabor.com

নতুন মিসাইল লঞ্চার উন্মোচন করল ইরান


আবির হোসেন রাব্বি
আবির হোসেন রাব্বি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

নতুন মিসাইল লঞ্চার উন্মোচন করল ইরান

সামরিক শক্তি প্রদর্শনের ধারাবাহিকতায় নতুন একটি অত্যাধুনিক মিসাইল লঞ্চার উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ করে তারা। সেখানে এই নতুন লঞ্চারটি জনসমক্ষে আনা হয়।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

ইরানের দাবি, এই নতুন লঞ্চারটি একই সাথে দুটি তরল-জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। 

এর আগে দেশটির কাছে যে ডুয়েল লঞ্চার ছিল, তা দিয়ে একসঙ্গে দুটি কঠিন-জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যেত। 

সামরিক বিশেষজ্ঞদের মতে, কঠিন জ্বালানির তুলনায় তরল জ্বালানি অধিক কার্যকর এবং এটি অপারেটরদের ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ আংশিক নিয়ন্ত্রণে সাহায্য করে।

এই অর্জনে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ মৌসাভি।

তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের যুদ্ধ কাঠামোর মধ্যে বিশেষ কিছু সারপ্রাইজ এবং অত্যন্ত কার্যকর সম্পদ যুক্ত করেছি।

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও সামরিক শক্তির সমীকরণে ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সংযোজনকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিষয় : ইরান মিসাইল লঞ্চার

Protidinkhabor.com

রোববার, ২২ নভেম্বর ২০২৬


নতুন মিসাইল লঞ্চার উন্মোচন করল ইরান

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সামরিক শক্তি প্রদর্শনের ধারাবাহিকতায় নতুন একটি অত্যাধুনিক মিসাইল লঞ্চার উন্মোচন করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির ফুটেজ প্রকাশ করে তারা। সেখানে এই নতুন লঞ্চারটি জনসমক্ষে আনা হয়।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

ইরানের দাবি, এই নতুন লঞ্চারটি একই সাথে দুটি তরল-জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। 

এর আগে দেশটির কাছে যে ডুয়েল লঞ্চার ছিল, তা দিয়ে একসঙ্গে দুটি কঠিন-জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যেত। 

সামরিক বিশেষজ্ঞদের মতে, কঠিন জ্বালানির তুলনায় তরল জ্বালানি অধিক কার্যকর এবং এটি অপারেটরদের ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ আংশিক নিয়ন্ত্রণে সাহায্য করে।

এই অর্জনে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ মৌসাভি।

তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের যুদ্ধ কাঠামোর মধ্যে বিশেষ কিছু সারপ্রাইজ এবং অত্যন্ত কার্যকর সম্পদ যুক্ত করেছি।

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও সামরিক শক্তির সমীকরণে ইরানের এই নতুন ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সংযোজনকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।



Protidinkhabor.com

সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার
সম্পাদক ও প্রকাশকঃ আলী আজগর হাওলাদার