অনলাইন ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৪:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের সম্মেলনে যায়নি বিএনপি

এই বছরের এপ্রিলে বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ যোগ না দিলেও ক্ষমতাসীন দলের সম্মেলনে অংশ নেবেন বলে একদিন আগে জানিয়েছিলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল।

তবে শনিবার সোহরাওয়ার্দী উদ‌্যানে আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির কোনো প্রতিনিধি দলকে দেখা যায়নি।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের আমন্ত্রণপত্র পাওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

তবে সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়ে বিএনপির কোনো নেতার প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দলের শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি নিয়ে সর্বোচ্চ ফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত না হওয়ায় কেউ যায়নি।”

আরও পড়ুন  কথার চেয়ে কাজে বেশি গুরুত্ব দিতে চাই : মো. মোস্তাকুর রহমান।

যুগ্ম মহাসচিব আলালের কাছে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার কাছে কোনো খবর নাইরে ভাই। কোনো মেসেজ মহাসচিবের কাছ থেকে পাইনি।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, আওয়ামী লীগ বিএনপির সম্মেলনে না আসার পাশাপাশি যে আচরণ করেছিল, তা তাদের সম্মেলনে যোগ দেওয়ার পথ কঠিন করে দিয়েছে।

বিএনপি অংশ না নিলেও দলটির ঘনিষ্ঠ দল বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বাইরে সিপিবি নেতা মনজুরুল আহসান খান ও মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ নেতা আ স ম আবদুর রব এবং বিএনপি থেকে বহিষ্কৃত নাজমুল হুদা সম্মেলনে যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

জামালপুরে কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর গুলশানে সিসাবারে অভিযান, সেবন সামগ্রী জব্দ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

সংরক্ষিত আসনের প্রার্থী বিএনপির শহিদ পরিবারের সদস্য ছাত্রদলের শারমিন সুলতানা রুমা

পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক

১০

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

১১

বিদ্যুতের দাম সমন্বয়ে মন্ত্রিসভা কমিটি গঠন

১২

কুষ্টিয়ায় ধর্ম অবমাননার অভিযোগ কথিত পীরকে পিটিয়ে হত্যা, দরবারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

১৩

জুন-জুলাইয়ে ছাত্রদলের নতুন কমিটি, শীর্ষ পদপ্রত্যাশী দুই ডজন নেতা

১৪

গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে

১৫

হাম টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু, ৪ সিটি করপোরেশন এলাকায় টিকা পাবে ১২ লাখের বেশি শিশু

১৬

জামায়াতকে’ পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী দলের নাম রেখে জামুকা বিল পাস

১৭

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট- হাসনাতকে স্পিকার

১৮

অভিযুক্তের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই, আইনের আওতায় আনার আশ্বাস

১৯

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৬

২০